,

স্বর্ণলতার সেই বাসে তানিয়ার রক্তের ছোপ ছোপ দাগ

news-image

ময়মনসিংহের কটিয়াদিতে বাসে গণধর্ষণের পর খুন হওয়া নার্স শাহিনুর আক্তার তানিয়াকে বহন করা স্বর্ণলতা পরিবহনের সেই বাসের মেঝেতে ছোপ ছোপ রক্তের দাগ খুঁজে পেয়েছে সিআইডির ক্রাইমসিন ইউনিট।

তানিয়াকে ধর্ষণ ও হত্যাকাণ্ডে ব্যবহৃত স্বর্ণলতা পরিবহনের বাসটি (ঢাকা মেট্রো ব-১৫-৪২৭৪) জব্দের পর গতকাল শনিবার আলামত ও নমুনা সংগ্রহ করেছে সিআইডি। ময়মনসিংহের সিআইডির ক্রাইমসিন ইউনিটের একটি দল বাজিতপুর থানায় রাখা বাসটি থেকে আলামত ও রক্তের নমুনা সংগ্রহ করে।

আলামত সংগ্রহের বিষয়টি নিশ্চিত করেছেন মামলার তদন্ত কর্মকর্তা বাজিতপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. সারোয়ার জাহান। তিনি জানান, বাসচালক নূরুজ্জামান নূরু ও হেলপার লালন মিয়া রিমান্ডে নানা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। সেসব তথ্য যাচাই-বাছাই করা হচ্ছে। জিজ্ঞাসাবাদে তারা ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

তারা জানিয়েছেন, ঘটনার সময়ে বাসটিতে চালক নূরু ও হেলপার লালন মিয়া ছাড়াও বোরহান নামে আরেকজন ছিলেন। বোরহান নূরুর খালাতো ভাই এবং বাসটির আরেক হেলপার। তার বাড়িও গাজীপুরের কাপাসিয়ায়। বোরহানকে ধরতে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে বলেও জানান মো. সারোয়ার জাহান।

এদিকে আজ রোববার বেলা সারে ১১টার দিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঢাকা রেঞ্জের ডিআইজি চৌধুরী আবদুল্লাহ আল মামুন। পরে তিনি তানিয়ার গ্রামের বাড়ি লোহাজুরি ইউনিয়নের বাহেরচরে যান। তানিয়ার বাবা গিয়াস উদ্দিনকে সান্ত্বনা দেন এবং প্রয়োজনীয় তদন্ত শেষে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো