,

আইপিএল ফাইনালের আগে জেনে নিন এ বিষয়গুলো

news-image

স্পোর্টস ডেস্কঃ দ্বাদশ আইপিএলের জমজমাট ফাইনালে আজ মুখোমুখি চেন্নাই সুপার কিংস এবং মুম্বাই ইন্ডিয়ান্স। এই ফাইনালের বিশেষত্ব কি? কোন কোন জায়গায় ডুয়েল জমে উঠতে পারে… সে সবই তুলে ধরা হলো পাঠকদের জন্য।

ফাইনালে মুখোমুখ-এর আগে তিনবার ফাইনালে মুখোমুখি হয়েছে চেন্নাই-মুম্বাই। ২০১০, ২০১৩ ও ২০১৫ সালে। প্রথম বার জিতেছিল চেন্নাই। বাকি দু’বার মুম্বাই। এবারের আইপিএলে তিন বারই (দু’বার লিগে, এক বার প্লে-অফে) মুম্বইয়ের কাছে হেরেছে চেন্নাই সুপার কিংস।

চতুর্থ শিরোপার হাতছানি-ধোনির নেতৃত্বে চেন্নাই ও রোহিত শর্মার নেতৃত্বে মুম্বাই এর আগে তিনবার করে আইপিএল শিরোপা জিতেছে। মুম্বাইয়ের জয় ২০১৩, ২০১৫ ও ২০১৭ সালে। চেন্নাইয়ের জয় ২০১০, ২০১১ এবং ২০১৮ সালে। মুম্বাই ফাইনালে উঠেছে পাঁচবার। চেন্নাই ফাইনালে উঠেছে আটবার। ১০ বারের প্রতিবারই প্লে-অফ খেলেছে চেন্নাই। মুম্বই ১২ বারে ৮ বার প্লে অফে খেলেছে।

চেন্নাইয়ের ওপেনার বনাম মুম্বইয়ের পেস ব্যাটারি-ব্যাটিংয়ে সিএসকের বড় শক্তি দুই ওপেনার ডু প্লেসি এবং ওয়াটসন। লিগে ডু প্লেসি করেছেন ৩৭০ রান, ওয়াটসনের ৩১৭। শুরুতেই তাদের ফেরানোর চ্যালেঞ্জ আইপিএলের সেরা পেস অ্যাটাক মালিঙ্গা (১৭ উইকেট) ও বুমরার (১৫ উইকেট)।

মুম্বাইয়ের ব্যাটিং বনাম চেন্নাইয়ের দুরন্ত ঘূর্ণি-মুম্বাই ব্যাটিংয়ে ঝড় তোলার অনেক ক্রিকেটার। কুইন্টন ডি কক (৫০০), সূর্যকুমার যাদব (৪০৯), রোহিত শর্মা (৩৯০), হার্দিক পান্ডিয়া (৩৮৬), কায়রণ পোলার্ড (২৩৮)। তাদের থামাতে চেন্নাইয়ের অস্ত্র তিন স্পিনার তাহির (২৪ উইকেট), হরভজন (১৬) ও জাদেজা (১৫)।

গেম চেঞ্জার বনাম ফিনিশার-বড় ম্যাচে ভাগ্য বদলে দিতে পারে দু’জন। চেন্নাইয়ের ধোনি। এ বছরও চেন্নাইয়ের সবচেয়ে সফল ব্যাট। করেছেন ৪১৪ রান, গড় ১০৩.৫০। এ সবের মধ্যে ম্যাচ শেষ করে আসার বিশাল অভিজ্ঞতা। দুর্দান্ত ফর্মে আছেন মুম্বাইয়ের হার্দিক পান্ডিয়া। ব্যাটে করেছেন ৩৮৬ রান, স্ট্রাইক রেট ১৯৩.০০। বল হাতে নিয়েছেন ১৪ উইকেট।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর