মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে নিত্যপণ্যের মূল্য বৃদ্ধির প্রতিযোগিতা: চিন্তিত নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ

news-image

রংপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজানের শুরুতেই পেঁয়াজ, ছোলা, খেঁজুর, চিনি, ডাল, ডিম, মাছ, কলা, মাংস, মুরগি, শাক-সবজিসহ আরো নিত্যপণ্য সামগ্রীর দাম বাড়িয়েছে ব্যবসায়ীরা। ক্রেতাদের বাড়তি চাহিদাকে কাজে লাগিয়ে মূল্য বৃদ্ধির প্রতিযোগিতায় মেতে উঠেছে রংপুর মহানগরীসহ জেলার ব্যবসায়ীরা। রমজানের শুরুতেই এমন বাড়তি দামে চিন্তিত হয়ে পড়েছেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের সাধারণ ক্রেতারা।ক্রেতারা বলেন, রোজার কারণে ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়িয়েছে। বাজার নিয়ন্ত্রণে মূল্য তালিকা টাঙানোর পাশাপাশি মনিটরিং বাড়ানো দরকার।অন্যদিকে বিক্রেতারা বলেন, রমজানে দাম বাড়াকে স্বাভাবিক ঘটনা । তাদের দাবি, পাইকারি বাজারে দাম বেড়েছে। এ কারণে তারাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন।

আজ রবিবার দুপুরে নগরীর মর্ডাণ মোড়, লালবাগ, স্টেশন বাজার, সিটি বাজার, ধাপ বাজারসহ বেশ কয়েকটি বাজার ঘুরে দেখা গেছে ছোলার কেজি ৬৫ থেকে ৮০ টাকা, খেঁজুর ১৮০ থেকে ২ হাজার টাকা, মুরগির ডিম প্রতি হালি ৩০ টাকা থেকে ৩২ টাকা, হাঁসের ডিম ৪৫ টাকা। খুচরা মূল্য আরো বেশি।

মাছ বাজার ঘুরে দেখা গেছে, রুই ২৬০ থেকে ৩২০ টাকা, কার্ফু ২০০ থেকে ২৪০ টাকা, মিরর কাপ ১৮০ থেকে ২২০ টাকা, জাপানি কার্ফু ২২০ থেকে ২৪০ টাকা, পাঙ্গাশ ১৬০ টাকা, সিলভার কাপ ১২০ থেকে ২৪০ টাকা, দেশি চিংড়ি ৬০০ টাকা, গলদা চিংড়ি ৪৫০ থেকে ৫০০ টাকা, মাগুর ৪০০ থেকে ৭৫০ টাকা, মৃগেল ২০০ থেকে ২৪০ টাকা, কাতল ২৮০ থেকে ৪০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
শাক-সবজির দামও থেমে নেই। কাচাঁ কলা প্রতি হালি ২৫ থেকে ৩০ টাকা ও লেবু প্রতি হালি ২০ থেকে ৩০ টাকা, চাল কুমড়ো ২০ থেকে ৩০ টাকা, মিষ্টি কুমড়োর কেজি ১০ টাকা, পেঁয়াজ ১৫ থেকে ৩০ টাকা, রসুন ৮০ থেকে ১২০ টাকা, কাঁচা মরিচ কেজি প্রতি ৪০ টাকা, আদা কেজি প্রতি ১২০ থেতে ১৫০ টাকা, টমেটো ২৫ থেকে ৩৫ টাকা, শসা ৩৫ থেকে ৪০ টাকা, পটল ৩০ থেকে ৪০ টাকা, সজনে ৮০ থেকে ১০০ টাকা, কচুর লতি ৬০ টাকা, সিম ৪০ থেকে ৫০ টাকা, বেগুন ৪০ থেকে ৫০ টাকা, আলু ১৫ থেকে ৩০ টাকা, ঢেঁড়স ৩০ থেকে ৪৫ টাকা, ও করলা ৩০ থেকে ৪০ টাকা, চিচিঙ্গাঁ ৪০ থেকে ৫০ টাকা, ঝিঙ্গা ৪০ টাকা, সিম ৩০ থেকে ৪০ টাকা, ধন্দুল ২৫ কেজি টাকা দরে বিক্রি হচ্ছে। এছাড়া বিভিন্ন ধরনের শাক-সবজি বিক্রি হচ্ছে আটি ১০ থেকে ২০ টাকায়।

কাঁচা বাজারের মতো বেড়েছে মাংসের দামও। ব্রলার মুরগী ১৫০ থেকে ১৬০ টাকা কেজি, পাকিস্থানি মুরগী ২৫০ টাকা, লেয়ার মুরগী ২২০ টাকা, দেশি মুরগী ৪২০ থেকে ৫০০ টাকা। গরুর মাংস ৫০০ টাকা কেজি, খাসির মাংস ৬৫০ থেকে ৭০০ টাকা।সিটি বাজারের বিক্রেতা হোসেন আলী ও লিটন মিয়া বলেন, ‘পাইকারদের কাছ থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। ৫০ কেজির চিনির বস্তায় ১০০ থেকে ১২০ টাকা বেশি দিয়ে কিনতে হচ্ছে। পেঁয়াজের দাম বেড়েছে বেশ। ছোলায় বস্তা প্রতি দাম বেড়েছে ২০০ টাকা। আমরা কি করব? তাই বেশি দামে কিনে বেশি দামে বিক্রি করতে হচ্ছে।’

রংপুর নগরীর মর্ডাণ মোড়ে কথা হয় গৃহবধু লাইজু আক্তার ও রিপা বেগম বলেন, রমজান মানেই নিত্যপণ্যের বুদ্ধি হয়ে এটা নিশ্চিত। কারণ রমজানকে ঘিরে ব্যবসায়ীরা কৃত্রিম সংকট তৈরি করে রাখে। ফলে নিত্যপণের দাম বৃদ্ধি পায় । বাজার মনিটরিং না পাওয়ার থাকার কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে।রংপুর সিটি বাজারের কাঁচা মালের আড়তদার রিপন মিয়া ও রুবেল মিয়া বলেন, পাইকারদের কাছ থেকে বেশি দামে পণ্য কিনতে হচ্ছে। এছাড়াও পরিবহন খরচ ও চাহিদা বেশি। এই কারণে দাম বেড়েছে।

এব্যাপারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক খন্দকার মোহাম্মদ নুরুল আমিন বলেন, রমজান শুরুর আগে বাজার মনিটরিং করে ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে। মূল্য তালিকা টাঙানোর পাশাপাশি জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশনের মাধ্যমে আমরা এখানকার বাজারগুলো মনিটরিং করা হচ্ছে।

টিসিবি রংপুর আঞ্চলিক কর্মকর্তা সুজাউদ্দৌলা সরকার বলেন, বাজার নিয়ন্ত্রণে রাখতে ডিলারসহ বিভিন্ন পয়েন্টে মালামাল বিক্রি বাড়ানোর হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক