,

সন্ধ্যাবেলায় কাঁচা, সকাল হতেই রঙীন পাকা কলা

news-image

ডেস্ক রিপোর্ট : রমজান উপলক্ষে কলার ব্যাপক চাহিদা হওয়ায় কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার বিভিন্ন এলাকায় বিষাক্ত পদার্থ দিয়ে পাকানো হচ্ছে বিভিন্ন জাতের ‘কলা’। ফলে রাতে যে ফল কাঁচা দেখা যায়, তা সকালেই বাহারি পাকা রসালো ফল হয়ে বিভিন্ন হাট-বাজারে দেদার বিক্রি হচ্ছে।

মানবদেহের জন্য ক্ষতিকর বিষাক্ত কার্বাইড ব্যবহার ছাড়াও কৃত্রিমভাবে পাকানো কলা ও বিভিন্ন ফল। দেখে বোঝার কোনো উপায় নেই যে, এসব ফলই সর্বনাশ করে চলছে মানবদেহের। এসব খেয়ে অসহায় মানুষ পেটের পীড়াসহ নানা কঠিন ও জটিল রোগে আক্রান্ত হচ্ছে। জানা যায়, এক শ্রেণির অসাধু ব্যবসায়ী অতি লাভের আশায় মানুষের জীবন বিনষ্ট এ কাজে লিপ্ত হলেও এদের বিরুদ্ধে নেয়া হচ্ছে না আইনগত কোনো কার্যকর ব্যবস্থা।

ব্যবসায়ীরা কম দামে কাঁচা কলা কিনে রাতারাতি কার্বাইড নামক বিষাক্ত পদার্থ দিয়ে পাকিয়ে বাজারজাত করে আসছে প্রশাসনের নাকের ডগায়। রাতে যে কলাসহ বিভিন্ন ফল কাঁচা, সকালেই তা ম্যাজিকের ন্যায় পাকা হয়ে বের হয়ে আসছে। আর এ কাজটি অহরহ চলছে প্রশাসনের জ্ঞাতসারেই। যা চলছে অনেকটা প্রকাশ্যেই বলেও জানা যায়।

জানা যায়, কার্বাইড এমন এক বস্তু যা কিনা বাতাসের সংস্পর্শে এলে তৈরি হয় অ্যাসিটিলম গ্যাস। যা লোহা কাটার জন্য গ্যাস কার্টারে লাগিয়ে ব্যবহূত হয়। অ্যাসিটিলম গ্যাসের উত্তাপ প্রচণ্ড বেশি। আর কার্বাইডের মাধ্যমে এ উত্তাপেই পাকানো হয় কলাসহ বিভিন্ন ফল। যা কি না মানবদেহের জন্য অত্যন্ত ক্ষতিকর এমন বক্তব্য দিয়েছেন চিকিৎিসক মহল। চিকিৎসকরা জানান, কার্বাইড দিয়ে ফল পাকালে ফলের ভেতর বিষ ঢুকে।

কেমিক্যাল মিশ্রিত ফল খেলে মানুষ দীর্ঘমেয়াদি নানা রকম রোগে বিশেষ করে বদহজম, পেটের পীড়া, পাতলা পায়খানা, জন্ডিস, গ্যাস্টিক, শ্বাসকষ্ট, অ্যাজমা, লিভার ও কিডনি নষ্ট হওয়াসহ ক্যান্সারের মতো জটিল রোগের সৃষ্টি হয়। এ ছাড়া মহিলারা এর প্রভাবে বিকলাঙ্গ শিশুর জন্ম দিতে পারে। শিশুরা বিষাক্ত পদার্থের বিষক্রিয়ার ফলে বেশি ক্ষতিগ্রস্ত হয় বলে আশঙ্কা করেছেন চিকিৎসক মহল। আমার সংবাদ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর