,

ক্যানসারের সঙ্গে লড়েও পরীক্ষায় ৯৫.৮ শতাংশ নম্বর!

news-image

তখন নবম শ্রেণিতে পড়ে। কিছু দিন ধরেই রাতে ঘুমানোর সময় কাশি হচ্ছিল। সঙ্গে শ্বাসকষ্ট। কয়েক জায়গায় ডাক্তার দেখানোর পর শেষে পরীক্ষা-নিরীক্ষায় ধরা পড়ল রক্তের ক্যানসার হয়েছে নবম শ্রেণির ছাত্র দেবজিৎ ঘোষের।দুই বছর পরে সেই দেবজিৎ ৯৫.৮ শতাংশ নম্বর পেয়ে আইসিএসই পরীক্ষায় পাস করে বিজ্ঞান নিয়ে একাদশ শ্রেণিতে ভর্তি হয়েছে।

দু’বছরের এই পথ যে কতটা কঠিন ছিল, ভারতের শিলিগুড়ির অতুলপ্রসাদ সরণির বাড়িতে বসে সেটাই শোনাচ্ছিলেন তার মা অঞ্জনা ঘোষ ও বাবা জয়ন্ত ঘোষ।দেবজিতের এই মারণ রোগের নাম— ননহজকিন’স লিম্ফোমা। সে বছর সেপ্টেম্বরে প্রথম কেমো দেওয়া হয় দেবজিৎকে। কিন্তু তা কাজ করেনি।

চিকিৎসকেরা জানিয়েছিলেন, রোগীকে বাঁচানো মুশকিল। শেষ চেষ্টা করতে গিয়ে তারা উচ্চক্ষমতাসম্পন্ন কেমো দেন দেবজিৎকে। তাতে কাজ হয় ঠিকই, কিন্তু গলার নিচ থেকে সারা শরীর অসাড় হয়ে পড়ে— জানালেন দেবজিতের বাবা-মা।

গত বছর এপ্রিলে এই অবস্থায় ছেলেকে নিয়ে বাড়ি ফেরেন জয়ন্ত ও অঞ্জনা। তারপর শুরু হয় ফিজিওথেরাপি। একটু একটু করে সুস্থ হতে শুরু করেন তিনি। কিন্তু সেপ্টেম্বর মাস পর্যন্ত কলম ধরতে পারত না।

মা অঞ্জনা বলেন, “এদিকে নবম শ্রেণি থেকেই পড়ায় ব্যাঘাত হচ্ছিল। স্কুল তো প্রায় বন্ধই হয়ে গিয়েছিল।” শিলিগুড়ির যে স্কুলে পড়ে দেবজিৎ, তার অধ্যক্ষ সিস্টার ক্রিস্টিন এগিয়ে আসেন তখন। প্রিয় ছাত্রের জন্য তিনি নিজে দরবার করেন বোর্ডের অফিসে এবং দায়িত্ব নিয়ে রেজিস্ট্রেশন করান দেবজিতের।জয়ন্ত বলেন, ছেলে পরীক্ষায় বসতে পারবে বলে ভাবতে পারিনি। কিন্তু অদম্য জেদ নিয়ে ধ্রুব (দেবজিত) নিজেকে তৈরি করছিল।” ওকে সাহায্য করতে এগিয়ে আসেন স্কুলের দুই শিক্ষক রবি পাণ্ডে এবং সুনীতা।

অঞ্জনা বলেন, “ভেবেছিলাম পরীক্ষায় যখন বসতে চাইছে, বসুক। যদি পাস করে যায়, ভালোই তো হবে!” কিন্তু দেবজিৎ দেখিয়ে দিল, সে অন্য ধাতুতে গড়া। ফল প্রকাশের পর দেখা গেল, নামের পাশে জ্বলজ্বল করছে ৯৫.৮ শতাংশ নম্বর।কীভাবে চালিয়ে গেলেন এই লড়াই? দেবজিতের কথায়, “জীবন তো একদিন শেষ হবেই। লড়াইটাই তো আসল!”

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর