,

ভারতে ৬ষ্ঠ ধাপে চলছে লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের সাধারণ নির্বাচনে আজ ষষ্ঠ দফায় দিল্লিসহ ছয় রাজ্যের ৫৯টি আসনে ভোটগ্রহণ চলছে। এরই মধ্যে নির্বাচনী সহিংসতায় গতকাল রাতে পশ্চিমবঙ্গে বিজেপির একজন নেতা নিহত হয়েছেন। এছাড়া আরও বেশ কয়েকজন বিজেপির কর্মী আহত হয়েছেন বলেও জানা গেছে।

সাত ধাপের এই নির্বাচনের আজ ষষ্ঠ ধাপে কেন্দ্রীয় মন্ত্রী হর্ষ বর্ধন, সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ যাদব এবং কংগ্রেসের নেতা জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার মতো নেতাদের ভাগ্য নির্ধারিত হবে।

বিগত লোকসভা নির্বাচনে এই ৫৯টি আসনের মধ্যে ৪৫টিতে জয়লাভ করেছিল বিজেপি। তাই আজকের নির্বাচন বিজেপির জন্য অগ্নিপরীক্ষাই বলা যেতে পারে। আজকের নির্বাচনে উত্তরপ্রদেশে ১৪টি, হরিয়ানায় ১০টি, দিল্লিতে ৭টি, ঝাড়খণ্ডে ৪টি এবং বিহার, মধ্যপ্রদেশ ও পশ্চিমবঙ্গে ৮টি করে আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে।

ভারতের নির্বাচন কমিশন জানিয়েছে, আজকের নির্বাচনে ১০ কোটির বেশি ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই বিপুল সংখ্যক ভোটারের জন্য এক লাখ ১৩ হাজার পোলিং স্টেশন তৈরি করে নির্বাচন কমিশন।

এদিকে ৫৯টি সংসদীয় আসনের পাশাপাশি ত্রিপুরার ২৬টি বিধানসভা আসনের ১৬৮টি কেন্দ্রেও আজ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। গত ১১ এপ্রিল প্রথম দফার নির্বাচনে ওইসব কেন্দ্রে অনিয়মের ঘটনা ঘটায় সেগুলো আবারও ভোটগ্রহণ হচ্ছে।

অন্যদিকে আগামী ১৯ মে লোকসভা নির্বাচনের সপ্তম ও শেষ দফার ভোটাভুটি অনুষ্ঠিত হবে। ওইদিন ৬০টি আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। পরে ২৩ মে সারা দেশে অনুষ্ঠিত হওয়া নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর