,

গরম লাগায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলেন সহকর্মী, অতঃপর…

news-image

পাবনায় পায়ুপথে বাতাস ঢুকিয়ে দুলাল হোসেন নামে এক সহকর্মীকে হত্যার অভিযোগ উঠেছে বরাত হোসেন নামে এক শ্রমিকের বিরুদ্ধে। শনিবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান দুলাল। এর আগে গত বৃহস্পতিবার দুপুরে পাবনা বিসিক শিল্প নগরীতে এ ঘটনা ঘটে। নিহত দুলাল পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের পূর্বটিয়ারতলা গ্রামের আবু বক্কারের ছেলে। অভিযুক্ত বরাত হোসেন একই গ্রামের কামাল হোসেনের ছেলে।

নিহতের স্বজনদের বরাত দিয়ে মূলগ্রাম ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আরজান আলী জানান, গত বৃহস্পতিবার সকালে অন্যান্য দিনের মতো দুলাল পাবনা বিসিক শিল্প নগরীতে শ্রমিকের কাজ করতে যায়। অতিরিক্ত গরমের কারণে দুলাল তার সহকর্মী বরাতকে ধুলা পরিষ্কার করার মেশিন দিয়ে শরীরে বাতাস দিতে বলে। এ সময় রসিকতার ছলে বরাত হোসেন পাইপ দিয়ে দুলালের পায়ুপথে বাতাস ঢুকিয়ে দিলে সে (দুলাল) অসুস্থ হয়ে পড়ে। এরপর প্রথমে তাকে পাবনা মেডিকেল ও পরে অবস্থার অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে দুলালের মৃত্যু হয়।

এদিকে শনিবার বিকেলে দুলালের মরদেহ বাড়িতে নিয়ে এলে ময়নাতদন্তের জন্য নিয়ে যায় পুলিশ। এই ঘটনার পর পালিয়ে যায় অভিযুক্ত বরাত হোসেন। এ ব্যাপারে চাটমোহর থানার পরিদর্শক (তদন্ত) মো. শরিফুল ইসলাম বলেন, পাবনা সদর থানা পুলিশের মাধ্যমে আমরা খবর পেয়ে অভিযুক্ত বরাত আলীকে ধরতে অভিযান শুরু করেছি। তবে ঘটনাটি যেহেতু সদর থানায় ঘটেছে এ ব্যাপারে তারাই ব্যবস্থা নেবে।

পাবনা সদর থানার ওসি ওবাইদুল হক বলেন, পুলিশকে না জানিয়ে দুলাল নামের ওই শ্রমিকের মরদেহ বাড়িতে নিয়ে যান স্বজনরা। যেহেতু সদর থানা এলাকায় ঘটনা সেহেতু মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছি। তবে পায়ুপথে বাতাস ঢোকানোর কারণে তার (দুলাল) মৃত্যু হয়েছে কি-না তা নিশ্চিত হওয়া যাবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পাওয়ার পর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর