,

কলেজে ভর্তির আবেদন করবেন যেভাবে

news-image

আজ রোববার থেকে শুরু হচ্ছে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া। অনলাইন ও এসএমএসের মাধ্যমে ২০১৯-২০ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন করা যাবে।একজন শিক্ষার্থী সর্বোচ্চ ১০টি কলেজ তার পছন্দ তালিকায় অন্তর্ভুক্ত করতে পারবে। প্রাপ্ত নম্বর বা জিপিএর ভিত্তিতে শিক্ষার্থীরা কলেজে ভর্তির সুযোগ পাবে।

ভর্তির আবেদন করবেন যেভাবে- অনলাইনে আবেদন করতে হবে www.xiclassadmission.gov.bd ঠিকানায়। টেলিটক মোবাইল ফোনের মাধ্যমেও এসএমএস করে আবেদনের সুযোগ আছে। শিক্ষার্থীর ফল ও পছন্দক্রমের ভিত্তিতে একটি প্রতিষ্ঠানে ভর্তির জন্য নির্বাচন করে দেওয়া হবে। ৩০ জুনের মধ্যে ভর্তি শেষ করে আগামী ১ জুলাই থেকে ক্লাস শুরু হবে।

ভর্তির আবেদন প্রক্রিয়া আজ ১২মে থেকে শুরু হয়ে চলবে ২৩ মে পর্যন্ত। যারা পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করবে তাদেরও এই সময়ের মধ্যে আবেদন করতে হবে। তবে পুনঃনিরীক্ষণের পর যাদের ফলাফল পরিবর্তন হবে তারা ৩-৪ জুনের মধ্যে আবেদন করতে পারবে।

২৩ মে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর ১০ জুন ভর্তির জন্য প্রথম পর্যায়ে নির্বাচিতদের তালিকা প্রকাশ করা হবে। কারা ভর্তির পেল সেটা এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। এছাড়া স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠানের নোটিশ বোর্ডেও তালিকা প্রকাশ করা হবে। ১১-১৮ জুনের মধ্যে শিক্ষার্থীদের ভর্তির বিষয়টি কলেজে নিশ্চিত করতে হবে। অন্যথায় আবেদন বাতিল হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর