,

প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলে দেশে ফেরার সিদ্ধান্ত কাদেরের

news-image

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে টেলিফোনে কথা বলে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সিঙ্গাপুর স্থানীয় সময় রোববার সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেন তিনি।

এর আগে আগামী ১৫ মে ওবায়দুল কাদেরের দেশে ফেরার খবর নিশ্চিত করেন সেতু বিভাগের জনসংযোগ কর্মকর্তা শেখ ওয়ালিদ ফয়েজ। আজ সকালের দিকে তিনি বলেন, বর্তমানে সেতুমন্ত্রী স্বাভাবিক হাঁটাচলা করতে পারছেন। তিনি ব্যায়ামও করছেন। ডাক্তারের পরামর্শেই তিনি এখন দেশে ফিরছেন।

শেখ ওয়ালিদ ফয়েজ আরও বলেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি ০৮৫ নম্বর ফ্লাইটে করে আগামী ১৫ মে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ওবায়দুল কাদের অবতরণ করবেন বলে আশা করা যাচ্ছে। সবাই তার জন্য দোয়া করবেন।

এর আগে গত ৫ এপ্রিল সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতাল থেকে ওবায়দুল কাদের ছাড়পত্র পান। তবে ওই হাসপাতালের কাছেই ভাড়া বাসায় থাকছেন তিনি। ২০ মার্চ ওবায়দুল কাদেরের বাইপাস সার্জারি হয়।

এর আগে ৩ মার্চ ভোরে ঢাকায় নিজ বাসায় শ্বাসকষ্ট শুরু হলে ওবায়দুল কাদেরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের (বিএসএমএমইউ) ইনসেনটিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) ভর্তি করা হয়। পরে ভারতের স্বনামধন্য হৃদরোগ সার্জন দেবী শেঠির পরামর্শে ৪ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে করে ওবায়দুল কাদেরকে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর