,

সুন্দরবনে  হরিণের চামড়া ও মাথা জব্দ

news-image

সাইফুল ইসলাম কবির , বাগেরহাট : সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় অভিযান চালিয়ে জবাইকৃত হরিণের চামড়া ও মাথা জব্দ করেছে কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোন। তবে এ ঘটনায় কাউকেই আটক করতে পারেনি তারা।কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট আব্দুল্লাহ আল মাহমুদ জানান, গতকাল শনিবার গভীর রাতে সুন্দরবনের আন্ধারমানিক এলাকায় একটি চক্র ফাঁদ পেতে হরিণ শিকার করছে- এমন গোপন সংবাদে ওই এলাকায় অভিযান শুরু করে কোস্টগার্ড। এসময় চোরা শিকারীরা কোস্টগার্ড বাহিনীর উপস্থিতি টের পেয়ে আগেই সটকে পড়ে। পরে ঘটনাস্থল থেকে জবাইকৃত হরিণের একটি চামড়া, একটি মাথা ও ১৫’শ দাইন ফাঁদ জব্দ করা হয়।

তিনি আরও জানান, জব্দকৃত হরিণের চামড়া ও মাথা স্থানীয় বনবিভাগ অফিসে স্থানান্তর করা হয়েছে এবং হরিণ শিকারের কাজে ব্যবহৃত ১৫’শ দাইন ফাঁদ আগুনে পুড়িয়ে ভস্মীভূত করা হয়েছে।

সুন্দরবন সংলগ্ন এলাকাসমূহে বনদস্যু ও জলদস্যুদের অপতৎপরতা রোধে কোস্টগার্ড সদস্যরা নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে বলেও জানান কোস্টগার্ড বাহিনী পশ্চিম জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট। তিনি বলেন, চোরা শিকারীরা ও পাচারকারীরা সুন্দরবনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন প্রজাতির তক্ষক ও হরিণ শিকার করে ব্যক্তিগত স্বার্থ উদ্ধারের জন্য বিক্রয় করে থাকে, যা সুন্দরবনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় হুমকিস্বরূপ।

আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, সুন্দরবনে অবৈধ অনুপ্রবেশকারী চোরা শিকারী ও পাচারকারীদের বিরুদ্ধে কোস্টগার্ড বাহিনী নিয়মিত অভিযান চালিয়ে যাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর