মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

চাকরি পাচ্ছেন সেই ‘দুধ চোর’ বাবা

news-image

সন্তানের ক্ষুধার যন্ত্রণা মেটাতে দুধ ‘চুরি’ করা সেই বাবার পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে স্বপ্ন সুপার শপ। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলামের আবেগঘন স্ট্যাটাসটি নজরে আসার পর ওই বাবাকে চাকরি দেয়ার ব্যবস্থা করছে স্বপ্ন। স্বপ্ন’র নির্বাহী পরিচালক সাব্বির হাসান নাসির ওই বাবা ও তার সন্তানের দায়িত্ব নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন। এর আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের সহকারী পুলিশ কমিশনার জাহিদুল ইসলাম তার ফেসবুকে একটি আবেগঘন স্ট্যাটাস দেন। পাঠকদের জন্য সেই স্ট্যাটাসটি হুবুহু তুলে ধরা হলো-

“গতকাল রাত আনুমানিক ৮.৪৫ মিনিট, বাকি সড়কে চেকপোস্ট ডিউটি তদারকি করছিলাম। হঠাৎ এক জায়গায় মানুষের হট্টগোল দেখতে পেলাম। ঘটনা কি তা দেখার জন্য আমার এক সাব-ইন্সপেক্টরকে পাঠালাম। কিছুক্ষণ পর বেশ কিছু লোক ২৫-৩০ বছর বয়সী একজন লোককে টেনে-হিচড়ে আমার সামনে নিয়ে আসলো। ঘটনা জানতে চাইলাম।

একজন বললো, “স্যার, লোকটা চোর, চুরি করে পালাচ্ছিল”। পাশে লোকটাকে শক্ত করে ধরে রাখা এক সিকিউরিটি গার্ড আমাকে বললো, “স্যার, লোকটা স্বপ্ন সুপার শপ থেকে চুরি করে পালাচ্ছিল”।

আমি জিজ্ঞেস করলাম, কি চুরি করেছে? সিকিউরিটি গার্ড বললো, ” স্যার, সে এক প্যাকেট দুধ চুরি করে পালাচ্ছিল”। আমার খটকা লাগলো,আমি জিজ্ঞেস করলাম “দুধ”?তখন সিকিউরিটি গার্ড অতি উৎসাহ নিয়ে বলল, ” স্যার বাচ্চাদের ন্যান দুধের প্যাকেট”।আমি লোকটার দিকে তাকালাম। আমার বয়সেরই হবে। দেখতে ভদ্রলোকই মনে হলো। তাকে জিজ্ঞেস করলাম, চুরি করলেন কেন? সে কেঁদে ফেলল।তারপর বললো, “স্যার, তিনমাস হল চাকরি নাই, বেতন নাই। ঘরে ছোট বাচ্চা, দুধ কেনার টাকা নাই।”

সাথে সাথে আমার ছেলের চেহারা মনে পড়ল!! মনে হল কতটা নিরুপায় হলে একজন বাবা এই কাজ করতে পারে!!ওর জায়গায় আমি থাকলেও হয়ত একই কাজ করতাম। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, দুধের প্যাকেটের দাম কত? সে বললো, ৩৯০ টাকা স্যার। আমি তাকে ৫০০ টাকা দিয়ে বিল রাখতে বললাম এবং লোকটিকে ছেড়ে দিতে বললাম।

আজ আমাদের দেশের এক অসহায় বাবা তার বাচ্চার জন্য দুধ চুরি করে…কত মানুষ বেকারত্বের অভিশাপ ঘোঁচাতে অপরাধে জড়িয়ে পড়ছে..হয়ত আমি ভালো চাকুরী করে আজ ভাল আছি, কিন্তু সমাজের কত মানুষ আজ এই বাবার মত নিরূপায়!!! এর দায়ভার কার??!!” সন্তানের ক্ষুধার যন্ত্রণা মেটাতে দুধ ‘চুরি’ করা সেই বাবা চাকরি পাচ্ছেন

রাজধানীর খিলগাঁওয়ে একটি সুপার শপ থেকে দুধ চুরি করতে গিয়ে ধরা পড়ে গণধোলাইয়ের শিকার হয়েছিলেন এক বেকার বাবা। একপর্যায়ে প্রকৃত ঘটনা জানতে পেরে ওই বাবাকে বাঁচাতে এগিয়ে যান ঢাকা মেট্রোপলিটন পুলিশের খিলগাঁও জোনের সহকারী কমিশনার জাহিদুল ইসলাম। ওই ঘটনার বিস্তারিত তুলে ধরে নিজের ফেসবুকে পোস্ট করেছেন তিনি। যা এখন ভাইরাল হয়ে গেছে।

বৃহস্পতিবার রাতে তিনি সড়কে চেকপোস্টের তদারকি করছিলেন। রাত পৌনে ৯টায় খিলগাঁওয়ের একটি সড়কে চেকপোস্ট থেকে একটু সামনেই মানুষের জটলা দেখতে পান তিনি। সঙ্গে সঙ্গে তিনি পুলিশের এক উপপরিদর্শককে পাঠান ঘটনা জানার জন্য। এরপর যা ঘটল তার জন্য মোটেও প্রস্তুত ছিলেন না এ পুলিশ কর্মকর্তা। পুরো ঘটনার বিবরণ দিয়ে শুক্রবার রাত ১২টার দিকে ফেসবুকে একটি পোস্ট দেন তিনি।

পোস্টটি তুলে ধরা হলো- ‘গতকাল (বৃহস্পতিবার) রাত আনুমানিক ৮.৪৫ মিনিট। বাকি সড়কে চেকপোস্ট ডিউটি তদারকি করছিলাম। হঠাৎ এক জায়গায় মানুষের হট্টগোল দেখতে পেলাম। ঘটনা কি তা দেখার জন্য আমার এক সাবইন্সপেক্টরকে পাঠালাম। কিছুক্ষণ পর বেশ কিছু লোক ২৫-৩০ বছর বয়সী একজন লোককে টেনে-হিঁচড়ে আমার সামনে নিয়ে আসলো। ঘটনা জানতে চাইলাম।

একজন বলল, ‘স্যার, লোকটা চোর, চুরি করে পালাচ্ছিল।’ পাশে লোকটাকে শক্ত করে ধরে রাখা এক সিকিউরিটি গার্ড আমাকে বলল, ‘স্যার, লোকটা স্বপ্ন সুপার শপ থেকে চুরি করে পালাচ্ছিল।’ আমি জিজ্ঞেস করলাম, কি চুরি করেছে? সিকিউরিটি গার্ড বলল, ‘স্যার, সে এক প্যাকেট দুধ চুরি করে পালাচ্ছিল।’ আমার খটকা লাগল, আমি জিজ্ঞেস করলাম ‘দুধ’?

তখন সিকিউরিটি গার্ড অতি উৎসাহ নিয়ে বলল, ‘স্যার বাচ্চাদের ন্যান দুধের প্যাকেট।’ আমি লোকটার দিকে তাকালাম। আমার বয়সেরই হবে। দেখতে ভদ্রলোকই মনে হলো। তাকে জিজ্ঞেস করলাম, চুরি করলেন কেন? সে কেঁদে ফেলল। তারপর বলল, ‘স্যার, তিন মাস হলো চাকরি নাই, বেতন নাই। ঘরে ছোট বাচ্চা, দুধ কেনার টাকা নাই।’

সঙ্গে সঙ্গে আমার ছেলের চেহারা মনে পড়ল। মনে হলো কতটা নিরুপায় হলে একজন বাবা এই কাজ করতে পারে। ওর জায়গায় আমি থাকলেও হয়ত একই কাজ করতাম। সিকিউরিটি গার্ডকে জিজ্ঞেস করলাম, দুধের প্যাকেটের দাম কত? সে বলল, ৩৯০ টাকা স্যার। আমি তাকে ৫০০ টাকা দিয়ে বিল রাখতে বললাম এবং লোকটিকে ছেড়ে দিতে বললাম।

আজ আমাদের দেশের এক অসহায় বাবা তার বাচ্চার জন্য দুধ চুরি করে…। কত মানুষ বেকারত্বের অভিশাপ ঘোচাতে অপরাধে জড়িয়ে পড়ছে। হয়ত আমি ভালো চাকরি করে আজ ভালো আছি। কিন্তু সমাজের কত মানুষ আজ এই বাবার মত নিরুপায়। এর দায়ভার কার?

ঘটনাটির বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) খিলগাঁও বিভাগের সিনিয়র সহকারী কমিশনার (এসি) জাহিদুল ইসলাম বলেন, বিষয়টি খুবই বেদনাদায়ক। এই ঘটনাটি ফেসবুকে শেয়ার করার পরে অনেকেই আমার কাছে সেই ব্যক্তির নাম, পরিচয় জানতে চেয়েছেন। কিন্তু সামাজিক দিক বিবেচনা করে এখনো আমি তার বিস্তারিত পরিচয় কাউকে দিচ্ছি না। ওই বাবা মালিবাগের হোসাফ টাওয়ারের একটি মোবাইলের দোকানে কাজ করতেন। তিনি তিন মাস ধরে বেকার। দেখি তাকে একটি চাকরির ব্যবস্থা করে দিতে পারি কী না।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক