,

তীরে এসে তরী ডুবল পাকিস্তানের

news-image

স্পোর্টস ডেস্ক।। বিশ্বকাপের ভালো বিজ্ঞাপন ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ। ক্রিকেটের বিশ্ব আসরে এমনিতে চোখ সবার। ইংল্যান্ড-পাকিস্তান সিরিজ তাতে নতুন মাত্রা যোগ করেছে। উইকেট কেমন হবে, রান কত উঠবে। কিভাবে বোলিং লাইন আপ গড়বে তার ধারণা পাওয়ার ভালো সুযোগ এটা। সিরিজের দ্বিতীয় ম্যাচে সেই বিজ্ঞাপন ভালো মতোই সফল। শুরুতে ব্যাট করে চারশ’ ছুঁইছুঁই রান তোলে ইংল্যান্ড। পাকিস্তান লক্ষ্যের দিকে শুরু থেকেই ধেয়ে গেছে। শেষ পর্যন্ত হেরেছে মাত্র ১২ রানে।

টস জিতে পাকিস্তান ব্যাটে পাঠায় ইংল্যান্ডকে। দুই ওপেনারই জানান দেন বড় রানের উইকেট সাউদাম্পটের দ্য রোজ বোল। স্বাগতিকরা ৩ উইকেট হারিয়ে ৩৭৩ রান তোলে। দলের হয়ে ৫৫ বলে ১১০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন জস বাটলার। তার আগে জেসন রয় খেলেন ৮৭ রানের ইনিংস। আরেক ওপেনার জনি বেয়ারস্টের ব্যাট থেকে আসে ৫১ রান। এরপর জো রুট ৪০ এবং অধিনায়ক ইয়ন মরগান খেলেন ৪৮ বলে ৭১ রানের ইনিংস।

জবাবে ব্যাট করতে নেমে ফখর জামান খেলেন ১০৬ বলে ১৩৮ রানের দুর্দান্ত এক ইনিংস। চারটি ছক্কা এবং ১২টি ছক্কা মারেন এই ওপেনার। তার সঙ্গী ইমাম উল খেলেন ৩৮ রানের ইনিংস। দু’জন ওপেনিংয়ে ৯২ রান তোলেন। পরে বাবর আযম এবং আসিফ আলী ৫১ করে রান করেন। জয়ের পথেই ছিল পাকিস্তান কিন্তু শেষ দিকে রান তাড়া করতে পারেনি।

শেষ পাঁচ ওভারে পাকিস্তানের জয়ের জন্য দরকার ছিল ৫৩ রান। তাদের হাতে ছিল ছয় উইকেট। কিন্তু শেষ পর্যন্ত অধিনায়ক সরফরাজ দলকে জেততে পারেননি। তিনি ৩২ বলে ৪১ রানের হার না মানা ইনিংস খেলেন। কিন্তু দলকে জেতানোর জন্য তিনি এবং তার সঙ্গে ক্রিজে থাকা ইমাদ ওয়াসিম-ফাহিম আশরাফরা দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত তারা ৭ উইকেটে তোলে ৩৬১ রান। হারে ১২ রানে। এই জয়ে ইংল্যান্ড পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর