,

সৌদি আরবের সু-স্বাদু খেজুর নাগেশ্বরীতে

news-image

নিউজ ডেস্ক।। কুড়িগ্রামের নাগেশ্বরীতে সৌদি আরবের সু-স্বাদু খেজুর বাগান করে দর্শনার্থীদের পদচারণায় মুখরিত করে তুলছে ইদ্রিস আলী নামের এক কৃষক। উপজেলার কামারপাড়া গ্রামের খামারবাড়ির শৌখিন কৃষক ইদ্রিস আলী দীর্ঘদিন ধরে ব্যতিক্রমী চাষাবাদ করে কৃষিতে অনেক লাভবান হয়েছেন বলে তিনি জানান। তার বসত-বাড়িতে রয়েছে মুরগির খামার, অস্ট্রেলিয়ার গাভী পালন, শীতলপাটি বানানোর বেতের চাষ, পুকুরের উপর মাচা তৈরি করা হাঁসের খামার।

এ ছাড়াও তিনি উন্নত জাতের টারকি মুরগি চাষ করে অনেকটা জমিও কিনেছেন। শখের বশে ধান, পাট, গম, আলু চাষের পাশাপাশি ১ বিঘা জমিতে সৌদি আরবের খেজুরের বাগান করেছেন। বাগানের ভেতর একই জমিতে চাষ করছেন উন্নত জাতের মরিচ, ঢেঁড়স, ড্রাগন ফল, মিষ্টি কুমড়া, ঝিংগা, পেয়ারা, মুগডাল ইত্যাদি। বাগানের গাছগুলো ইতিমধ্যে থোকা থোকা খেজুরের বাধায় খেজুর ধরেছে। আগামী দু’মাসের মধ্যেই তার বাগানের খেজুর পেকে খাওয়া বা বাজারজাতকরণের উপযোগী হবে বলে জানান তিনি।

তার খেজুরের বাগানে ইরানি ও সৌদি অজোয়া জাতের খেজুর রয়েছে। কৃষক ইদ্রিস আলী বলেন, তার ছোটভাই ইউনুস আলী সৌদি প্রবাসী। তার পরামর্শ ও সহযোগিতায় খেজুর বাগান করেছেন। খেজুর চাষে আর্থিক লাভবান হলে তিনি আগামীতে আরো ব্যাপকভাবে খেজুরের বাগান করবেন বলেও জানান তিনি। তার খেজুরের বাগান দেখার জন্য প্রতিদিন দূর-দূরান্ত থেকে দর্শনার্থীরা আসছেন। উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর