,

হংকংয়ে সংসদ সদস্যদের মারামারি, দেখুন ভিডিও

news-image

ডেস্ক রিপোর্ট।। হংকংয়ের সংসদে একটি আইন পাশ করাকে কেন্দ্র করে অধিবেশন কক্ষেই হাতাহাতিতে জড়িয়ে পড়লেন সংসদ সদস্যরা। এতে আহত হয়েছেন কয়েকজন। খবর গার্ডিয়ানের।

জানা গেছে, হংকংয়ের সংসদে আইনের একটি সংশোধনী হয়েছে। এতে বলা হয়, চীনের মূল ভূখণ্ড বা ম্যাকাও কিংবা তাইওয়ানে হংকংয়ের কোনো নাগরিকের নামে মামলা হলে অভিযুক্তকে সে অঞ্চলে বিচারের জন্য পাঠানো হবে। এই নিয়ে শনিবার পক্ষে ও বিপক্ষের আইন প্রণেতাদের মধ্যে সংঘর্ষ ও হাতাহাতির ঘটনা ঘটে।

চীনাপন্থী আইন প্রণেতাদের যুক্তি হলো, কোনো অপরাধী এক ভূখণ্ডে অপরাধ করে অন্য ভূখণ্ডে গিয়ে যাতে সহজেই বিচারের আওতাহীন না থাকতে পারে তা নিশ্চিত করাই সংশোধনীর উদ্দেশ্য।

আর হংকংপন্থী আইনপ্রণেতারা মনে করেন, এই আইনের মাধ্যমে হংকংয়ের যে কোনো মানুষকে অভিযুক্ত করে খুব সহজেই চীনের মূল ভূমিতে নিয়ে যাওয়া সম্ভব হবে এবং অভিযুক্তদের ওপর অযৌক্তিক রায় চাপিয়ে দেওয়া হবে। অর্থাৎ হংকং বাসিন্দাদের চীনের নিকট হস্তান্তর করা হচ্ছে। এর ফলে হংকংয়ের বাসিন্দাদের মামলায় জড়ানোর ঝুঁকি এবং অনিরাপদ জীবনের আশঙ্কা আরও বেড়ে যাবে।

গত মাসে আইনটি সংশোধনের বিপক্ষে হাজার হাজার হংকংবাসি বিক্ষোভ করেছিল। মানবাধিকার সংগঠনগুলোর ভাষ্য মতে, এই আইন সংশোধনী সরাসরি হংকংয়ের স্বাধীনতায় হস্তক্ষেপ এবং এর ফলে হংকং বিশ্ব বাণিজ্যে আকর্ষণ হারাবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর