,

বদলে গেলেন শুভশ্রী

news-image

বিনোদন ডেস্ক : কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়। বিয়ের পর সংসার ও নতুন ছবি নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। অন্যদিকে দর্শকনন্দিত নির্মাতা রাজ চক্রবর্তী। এই দুই তারকার একসঙ্গে থাকার এক বছর হলো। আর এক বছরের মাথায় নিজেকে বদলে ফেললেন শুভশ্রী।

শুনে হয়তো অনেকেই অবাক হচ্ছেন। হ্যাঁ শুভশ্রী নিজেকে বদলে ফেলেছেন তবে তা বদল মানসিক নয়। এ বদল বাহ্যিক। নতুন হেয়ার কাট করিয়েছেন নায়িকা। সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন তার নতুন লুকের ছবি। আর ছবি গুলো এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

এদিকে রাজ আগেই জানিয়েছেন, প্রথম বিবাহবার্ষিকীতে পরিবার এবং ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে গেট টুগেদার করবেন। বড় কোনো অনুষ্ঠানের পরিকল্পনা নেই দম্পতির।

বিয়ের পর সদ্য কাজে ফিরেছেন শুভশ্রী। বিয়ের পর বেশ কিছুদিন ব্রেক নিয়েছিলেন। ফ্লোরে ফিরেছেন রাজের পরিচালিত ছবি ‘পরিণীতা’র হাত ধরে। নিজের প্রোডাকশনে এই প্রথম কোনো ছবি পরিচালনা করছেন রাজ।

এ জাতীয় আরও খবর

ডাকসুর সংগ্রহশালায় জিন্নাহর ছবি কেন, জানালেন জিএস ফরহাদ

শিশুদের সম্ভাবনা বিকশিত করতে মুক্ত পরিবেশ নিশ্চিতের আহ্বান জুবাইদা রহমানের

‘বৃত্তি-উপবৃত্তিতে সমতা নয়, প্রয়োজনের ভিত্তিতে অগ্রাধিকার’

রাজউকে দুদকের হানা

বীমা খাতে ৭ হাজার কোটি টাকার দাবি বকেয়া

অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীর দ্বারস্থ ৭ সাবেক অধিনায়ক

ট্রাম্পের সমঝোতার ঘোষণার পরই কিয়েভে পেট্রল স্টেশনে হামলা

এস কে সুরের স্ত্রীর দুই বছরের কারাদণ্ড

সাদ্দাম-ইনানসহ ৭ আসামির মৃত্যুদণ্ডের রায়ে ঢাবিতে মিষ্টি বিতরণ

সৎ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ: আসিফ মাহমুদ

পশ্চিমবঙ্গে বিজেপির প্রভাবে সংকটে গরুর মাংসের বাজার

যেসব অভিযোগে ওবায়দুল কাদেরসহ সাতজনের মৃত্যুদণ্ড