,

অপুর প্রস্তুতি

news-image

বিনোদন প্রতিবেদক : ঢাকাই ছবির জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। দীর্ঘ সময় ধরে তিনি অনেক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল ছবিতে অভিনয় করেছেন। সাংসারিক নানা ঝামেলা মিটিয়ে ফের নতুন উদ্যমে কাজে ফিরেছেন এই নায়িকা।

চলচ্চিত্র, বিজ্ঞাপন ও স্টেজ শো নিয়ে বেশ ব্যস্ত সময় যাচ্ছে অপু বিশ্বাসের। চলচ্চিত্র থেকে কিছুদিন দূরে থাকার পর নির্মাতা দেবাশীষ বিশ্বাসের নির্দেশনায় ‘শ্বশুর বাড়ি জিন্দাবাদ টু’ ছবি দিয়ে আবারো দর্শকদের সামনে হাজির হতে যাচ্ছেন তিনি।

ইতোমধ্যে ছবিটির বেশীভাগ কাজ শেষ হয়েছে। চলছে ডাবিং ও পোস্ট প্রোডাকশনের কাজ। বাকি আছে দুইটি গানের।

ছবিটি বাকি কাজ নিয়ে অপু বিশ্বাসের সঙ্গে এই প্রতিবেদকের সঙ্গে আলাপ হলে তিনি বলেন, ‘আমাদের এই ছবিটির বেশিভাগ কাজ শেষ। বাকি আছে এখন দুইটি গানের। খুব শীগ্রই গানের কাজ শুরু হবে। সে আনুযায়ী প্রস্তুতি নিচ্ছি।’

নতুন কোন কাজ শুরু করছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘আসলে অনেক কাজের প্রস্তাব আসছে। কিন্তু আমি করছিনা। কেননা ঐসব কাজ করার থেকে না করা অনেক ভালো।’

অপু আরো বলেন, ‘দর্শকের ভালোবাসায় আজ আমি অপু বিশ্বাস। আমার উপর তাদের আস্থা আছে। আর তাই যেনোতেনো কাজ করে আমি তাদের আস্থা ভাঙতে পারিনা। তবে হ্যাঁ ভালো কাজ আসলে অবশ্যই আমি নিয়োমিত হবো। আর সে জন্যই সেভাবেই আমি নিজকে প্রস্তুত করছি।’

‘শ্বশুরবাড়ি জিন্দাবাদ টু’ ছবির বেশিরভাগ কাজ এরইমধ্যে শেষ হয়েছে। ছবিতে প্রথমবার এক ফ্রেমে কাজ করছেন অপু বিশ্বাস ও বাপ্পি চৌধুরী। ছবিটি প্রযোজনা করছে বেঙ্গল মাল্টিমিডিয়া।

প্রসঙ্গত, ২০০৪ সালে আমজাদ হোসেনের কাল সকালে ছবির মাধ্যমে চলচ্চিত্রে পদার্পণ করেন অপু বিশ্বাস। ২০০৫ সালে এফআই মানিক পরিচালিত কোটি টাকার কাবিন ছবিতে প্রধান নায়িকা হয়ে অভিনয় করেন শাকিব খানের বিপরীতে। অপু বিশ্বাস ৭২টির এরও বেশি ছবিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর