মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

১৪ জুলাই থেকে পাঁচদিন ব্যাপী ডিসি সম্মেলন

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ১৪ থেকে ১৮ জুলাই পাঁচদিন ব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন অনুষ্ঠিত হবে। শনিবার মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সম্মেলনের উদ্বোধন করবেন।

মন্ত্রিপরিষদ বিভাগের যুগ্মসচিব (জেলা ও মাঠ প্রশাসন অধিশাখা) মুশফিকুর রহমান জানান, বিগত বছরগুলোতে তিনদিনব্যাপী জেলা প্রশাসক সম্মেলন অনুষ্ঠিত হলেও এবার তা হচ্ছে পাঁচদিন ব্যাপী। এর আগে গত বছর ২৪ থেকে ২৬ জুলাই ডিসি সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

জেলা প্রশাসক সম্মেলন চলাকালে বিভিন্ন মন্ত্রণালয় বা বিভাগের মন্ত্রী, উপদেষ্টা, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী, সিনিয়র সচিব, সচিবরা বিভিন্ন অধিবেশনে উপস্থিত থেকে জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মূল্যবান উপদেশ ও দিক-নির্দেশনা দেন।

জানা যায়, ১৪ জুলাই উদ্বোধনী অনুষ্ঠানের পর জেলা প্রশাসকরা সরাসরি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মুক্ত আলোচনার সুযোগ পাবেন। উদ্বোধনী অধিবেশনের পর ওইদিন একটি কার্য অধিবেশনও অনুষ্ঠিত হবে। মন্ত্রিপরিষদ সূত্রে আরো জানা গেছে, উদ্বোধনী অধিবেশনে জেলা প্রশাসকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে মাঠপর্যায়ের বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে আলোচনা করবেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়গুলো জেনে সরাসরি দিক-নির্দেশনা দেওয়ার কথা রয়েছে।

সম্মেলনের দ্বিতীয় দিন (১৫ জুলাই) সন্ধ্যায় বঙ্গভবনে জেলা প্রশাসকরা রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবেন। এর আগে ওইদিন মোট ছয়টি অধিবেশন অনুষ্ঠিত হবে। যেখানে বিদ্ৎু, পরিবেশ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, শিক্ষা, সমাজকল্যাণ, যুব ও ক্রীড়া, মুক্তিযুদ্ধ, তথ্য, সংস্কৃতিসহ মোট ১৯ টি মন্ত্রণালয় ও বিভাগ সম্পর্কে আলোচনা হবে।

সম্মেলনের তৃতীয় দিনে (১৬ জুলাই) মোট পাঁচটি অধিবেশন অনুষ্ঠিত হবে। যেখানে খাদ্য, দুর্যোগ ও ত্রাণ, পানিসম্পদ, নৌ পরিবহন, বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাট, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান, পররাষ্ট্র, শ্রম ও কর্মসংস্থান, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক, আইন ও বিচার মন্ত্রণালয় নিয়ে আলোচনা হবে।

জেলা প্রশাসক সম্মেলনের চতুর্থ দিনে (১৭ জুলাই) মোট ৮টি অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে প্রতিরক্ষা, সশস্ত্র বাহিনী, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, পার্বত্য চট্টগ্রাম, সড়ক পরিবহন ও সেতু, রেলপথ, স্বাস্থ্য, মহিলা ও শিশু, ভূমি, বিজ্ঞান ও প্রযুক্তি, ডাক ও টেলিযোগাযোগ, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় নিয়ে আলোচনা করা হবে।

সম্মেলনের শেষ দিনে (১৮ জুলাই) মোট চারটি অধিবেশন অনুষ্ঠিত হবে। এ অধিবেশনে জনপ্রশাসন, জননিরাপত্তা, সুরক্ষাসেবা এবং মন্ত্রিপরিষদ বিভাগ নিয়ে আলোচনা করা হবে। এ দিনের অধিবেশন শেষে বিকেল ৪টায় জেলা প্রশাসকরা জাতীয় সংসদ ভবনে স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক