,

পাসওয়ার্ডের প্রথম দর্শন

news-image

বিনোদন প্রতিবেদক : শাকিব খান ফিল্মসের ছবি ‘পাসওয়ার্ড’। দীর্ঘ পাঁচ বছর পর প্রযোজনায় ফিরেছেন ঢাকাই ছবির এই নায়ক। শুটিংয়ের আগে থেকে শাকিব খানের ভেতরে ছিল চাপা উত্তেজনা। সেটাই তিনি ছড়িয়ে দিতে চেয়েছেন ভক্তদের মধ্যে। অন্যদিকে শাকিব–ভক্তদেরও আগ্রহের কমতি নেই তাঁর ছবিটি ঘিরে। তাঁদের জন্য ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম দর্শন প্রকাশ করলেন এই নায়ক।

শনিবার সন্ধ্যা সাড়ে সাতটায় ফেসবুকে শাকিব খানের অফিশিয়াল পেজ থেকে প্রকাশিত হয় ‘পাসওয়ার্ড’ ছবির প্রথম লুক। তাতে এক পোস্টারে দেখা যায় তিন শাকিবকে। ডিজিটাল আর্টে করা এ পোস্টারটিতে শাকিবের হাতে দেখা গেছে একটি পেনড্রাইভ।

ছবির পরিচালক মালেক আফসারি জানান, ঈদে মুক্তি পাচ্ছে ‘পাসওয়ার্ড’ ছবিটি। তার আগে ছবির প্রি-লুক প্রকাশ করা হলো। তিনি বলেন, ‘এ ধরনের পোস্টার ঢাকার চলচ্চিত্রে নতুন। ছবির গল্প যেমন নতুন, এর সবকিছুতেই নতুনের ছোঁয়া রাখতে চেয়েছি। কিছুদিন পর ছবির চূড়ান্ত পোস্টার প্রকাশ করা হবে। এরপর মুক্তির আগে আগে পর্যায়ক্রমে টিজার, ট্রেলার ও গান প্রকাশিত হবে।’

এদিকে তিনটি গান ছাড়া ছবির শুটিং ও ডাবিং শেষ। মালেক আফসারি জানান, গান তিনটির শুটিংয়ের জন্য আগামী সোমবার তুরস্কে রওনা হচ্ছেন সবাই। গানগুলোর নৃত্যপরিচালক হিসেবে আছেন ভারতের বব ও পবন। ‘পাসওয়ার্ড’ ছবিতে শাকিব খানের নায়িকা শবনম বুবলী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর