,

ঈদে বড় পর্দায় ফিরছেন রত্না

news-image

বিনোদন প্রতিবেদক : ২০০২ সালে ‘কেন ভালোবাসলাম’ ছবির মধ্য দিয়ে রূপালি পর্দায় নাম লিখান চিত্রনায়িকা রত্না। সেলিম আজমের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছিলেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস। এরপর কাজী হায়াতের ‘ইতিহাস’ ছবিতে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা অর্জন করেন এই চিত্রনায়িকা। ২০১৪ সালে রত্না সর্বশেষ অভিনয় করেন ‘সেদিন বৃষ্টি ছিল’ ছবিতে। এরপর তাকে আর নতুন ছবিতে পাওয়া যায়নি।

নতুন ছবি নিয়ে দীর্ঘদিন পর আবারও পর্দায় ফিরছেন চিত্রনায়িকা রত্না। সরকারি অনুদানে নির্মিত এই ছবির নাম ‘কাঁসার থালায় রুপালি চাঁদ’। এটি নির্মাণ করেছেন অভিনেতা ও প্রযোজক ড্যানি সিডাক। তিনি জানান, আসন্ন ঈদে ছবিটি মুক্তি দেওয়া হবে।

নতুন ছবি প্রসঙ্গে চিত্রনায়িকা রত্না বলেন, ‘বহুদিন পর আমার অভিনীত কোনো ছবি মুক্তি পেতে যাচ্ছে। এটি ভেবে দারুণ লাগছে। ছবিতে আমার বিপরীতে অভিনয় করেছেন সাজিদ ইফতেখার। ছবির গুরুত্বপূর্ণ একটি চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়িকা মুনমুন। আশা করি, ছবিটি দর্শকরা পছন্দ করবেন।’

এদিকে, রত্না অভিনীত মুক্তির তালিকায় আছে ‘নষ্ট মুন্না’, ‘কঠিন লড়াই’, ‘অরুণ বরুণ কিরণমালা’ ছবিগুলো। এক যুগ অভিনয় ক্যারিয়ারে রত্না প্রায় অর্ধশত ছবিতে অভিনয় করেছেন।

এ জাতীয় আরও খবর

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর

আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

সাজুর মরদেহ বাড়ি ফিরেছে, রেবতি সরকার দাহ হয়েছেন ভারতে

কলেরার টিকা শুরু, পাবেন না অন্তঃসত্ত্বারা

রাভেন্নায় ফিরছেন রোনালদিনহো