সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

ত্রিদেশীয় সিরিজঃ রেকর্ড গড়ে ক্যারিবীয়দের জয়

news-image

স্পোর্টস ডেস্কঃ ত্রিদেশীয় সিরিজে প্রথম দেখায় ওয়েস্ট ইন্ডিজের কাছে নাকানি-চুবানি খেলেও দ্বিতীয় দেখায় ঘুরে দাঁড়িয়েছিল স্বাগতিক আয়ারল্যান্ড। মালাহাইড ক্রিকেট গ্রাউন্ডে আগে ব্যাট করে ৩২৮ রানের বিশাল টার্গেট ছুড়ে দেন আইরিশরা। এই বিশাল টার্গেটকে মামুলি বানিয়ে রেকর্ড গড়ে জয় নিয়ে মাঠ ছাড়ল ক্যারিবীয়রা।

ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয়বারের মতো ৩০০ রানের বেশি টার্গেট তাড়া করে জিতেছে। এর আগে ইংল্যান্ডের বিপক্ষে ৩৮৯ রান তাড়া করে জিতে বিশ্বরেকর্ড গড়েছিল। সুনীল আম্ব্রিসের দুর্দান্ত সেঞ্চুরিতে ১৩ বল হাতে রেখেই জিতে ক্যারিবীয়রা।

টসে জিতে ব্যাটিং নিয়ে আইরিশ অধিনায়ক পোর্টার্ফিল্ড যে ভুল করেননি তার প্রমাণ দিইয়েছিলেন ব্যাটসম্যানরা। অ্যান্ডি বলবিরনিয়ের দুর্দান্ত শতকে ৩২৭ রান করে আয়ারল্যান্ড। শেষ দিকে ঝড় তুলেন কেভিন ও’ব্রেইন। তিনি মাত্র ৪০ বলে ৬৩ রান করেন।

টার্গেটে খেলতে নেমে দুর্দান্ত শুরু করেন ক্যারিবীয় দুই ওপেনার। হোপ ৩০ রানে আউট হয়ে গেলে ৮৪ রানে ভাঙ্গে ওপেনিং জুটি। কিন্তু একপ্রান্তে আগলে রেখে শতক তুলে নেন আম্ব্রিস। শেষ পর্যন্ত ১৪৮ রান করে আউট হন এই ব্যাটসম্যান । তার ইনিংসটিই উইন্ডিজদের জয়ের ভিত গড়ে দেয়। আম্ব্রিস মাত্র ১২৬ বলে ১৪৮ রান করেন।

এ ছাড়া রোস্টন চেজ ৪৬ ও হোল্ডার ৩৬ রান করে সাজঘরে ফিরে যান। কার্টার ৪৩ রান করে অপরাজিত থেকে দলকে জিতিয়ে তবে মাঠ ছাড়েন। বয়েড র্যাংকিন সর্বোচ্চ তিন উইকেট নেন আইরিশদেরে হয়ে। একটি করে উইকেট নেন লিটল ও স্টার্লিং।

এ জাতীয় আরও খবর

দেশে ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল ঢাকায়

হলিউড অভিনেতার ইসলাম গ্রহণের গুঞ্জন

চাপে পদত্যাগ করলেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

ঢাকায় মঙ্গলবার ১১ দলের বিক্ষোভ সমাবেশ ঘোষণা

মালয়েশিয়ার সঙ্গে বাণিজ্যসহ ৯ খাতে সমঝোতা : দুই দেশের শীর্ষ বৈঠক

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পূজা উদ্‌যাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ

নতুন মামলায় সাবেক এমপি তুহিন ও মহিলা লীগ নেত্রী রোকেয়া জামাল গ্রেপ্তার দেখানোর আদেশ

পাহাড়ি ঢলে ঘর ভেঙে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার

সংসদে সবাইকে আম উপহার দিলেন জামায়াত আমির

দেশে নিবন্ধিত গণমাধ্যম প্রায় দুই হাজার : তথ্যমন্ত্রী

ছাত্রলীগ ধরিয়ে দিলে ১০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা

আদালতে বিচারককে উদ্দেশ করে বিতর্কিত মন্তব্য ইনুর