,

দুধের সাথে বিষ মিশিয়ে শিশু সন্তানকে হত্যা করে পালালো মা!

news-image

বাগেরহাটের মোরেলগঞ্জে সাড়ে তিন বছরের শিশু উম্মে হালিমা ওরফে খাদিজাকে হত্যা করে পালিয়েছে সৎ মা সীমা বেগম (২৮)। শুক্রবার (১০ মে) সকালে মোরেলগঞ্জ উপজেলার সোনাখালী গ্রামে দুধের সাথে বিষ মিশিয়ে এই খুনের ঘটনা ঘটে। নিহত শিশু হালিমা সোনাখালী গ্রামের আব্দুল হাদি মল্লিকের মেয়ে। আজ শনিবার সকালে পুলিশ বিষয়টি জানতে পেরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠিয়েছে।

নিহত শিশু হালিমার মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে নিয়ে আসা স্বজনরা জানান, সাড়ে তিন বছর আগে জন্মের সময় মারা যায় হালিমার মা রেশমা বেগম। তারপর থেকে হালিমাকে আমরা কোলে পিঠে করে মানুষ করেছি। এর মধ্যে আব্দুল হাদি আবার বিয়ে করেন সীমা বেগমকে।

তারা জানান, বিয়ের পর থেকে বিভিন্ন সময় সীমা হালিমাকে মারধর করত। শুক্রবার সকালে বাড়ির উঠনে খেলা করছিল খাদিজা। সেখান থেকে ঘরের মধ্যে ডেকে নিয়ে দুধের সাথে বিষ খাইয়ে হত্যা করে হালিমার লাশ ঘরের পাশের পুকুরে ফেলে দেয়। পরে আমরা খোঁজাখুঁজি করতে করতে পুকুরের মধ্যে হালিমার নিথর দেহ পাই। ততক্ষণে হত্যাকারী সীমা তার কোলের বাচ্চাকে নিয়ে পালিয়ে যায়। পরে আমরা হালিমাকে উদ্ধার করে হাসপাতালে নিলে দায়িত্বরত চিকিৎসক হালিমাকে মৃত ঘোষণা করেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আজিজুল ইসলাম বলেন, নিহত শিশুটির পরিবারের লোকজন বলছে হালিমাকে ওর সৎ মা সীমা হত্যা করেছে। সত্য ঘটনা উদ্ধারে আমরা শিশুটির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছি। ময়না তদন্ত রিপোর্ট পেলে হত্যার রহস্য উদঘাটিত হবে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর