,

ঠাকুরগাঁও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ২হাজার টাকায় মিলছে নকল সুবিধা

news-image

ঠাকুরগাঁও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে চলমান এইচএসসি ১ম বর্ষের পরীক্ষায় কেউ পুরো বই, কেউ বইয়ের পাতা বেঞ্চের ওপরে রেখে অবাধে উত্তর লিখছে। এক পরীক্ষার্থী বলেন, দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলে সুযোগ সুবিধা দেয়ার জন্য প্রত্যেক পরীক্ষার্থীর কাছ থেকে ১৮শ থেকে ২হাজার টাকা পর্যন্ত নিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে কেন্দ্র সচিব মোঃ হাসান আলী নবাব বলেন, ‘আসুন অফিস কক্ষে বসে বিষয়টি নিয়ে আলোচনা করি।’ এক শিক্ষক বলেন, শিক্ষা নয়, সনদ হাতে পাওয়াটাই তাদের মূল উদ্দেশ্য। যার কারণে কেন্দ্রে পরীক্ষকদের কিছুটা ছাড় দিতে হচ্ছে।

জনস্বাস্থ্য উপ-সহকারী প্রকৌশলী আতিকুর ইসলাম বলেন, আমি এখানে নতুন এসেছি, তাই পরিস্থিতি এখনও বুঝে উঠতে পারিনি। কিন্তু সরেজমিনে দেখা যায়, উপ-সহকারী প্রকৌশলীর সামনেই সকলে নকল করছে। পরীক্ষায় দায়িত্বে থাকা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জানান, সরকারের ভাবমূর্তি নষ্ট হওয়ার মতো কোন কাজ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে উচ্চ মাধ্যমিক পর্যায়ে গত ২৬ এপ্রিল পরীক্ষা শুরু হয়। কেন্দ্র সূত্রে জানা গেছে, এ বছর উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে এই কেন্দ্রে ৪৯৪ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছে। সূত্রঃবাংলাদেশ টুডে

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর