,

দুর্নীতি না কমলে লাভের গুড় পিঁপড়ায় খায় অবস্থায় পড়বে সরকার : মেনন

news-image

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, আগামী বাজেটে ঘুষ-দুর্নীতি-ঋণখেলাপি ও ব্যাংকিং খাতে নৈরাজ্য বন্ধে সুস্পষ্ট অঙ্গিকার থাকতে হবে। তা না হলে সরকারের সমস্ত অর্জন নষ্ট হয়ে যাবে। তাই আসন্ন বাজেটে অর্থমন্ত্রীকে এ ব্যাপারে সুস্পষ্ট পদক্ষেপ নিতে হবে। সন্ত্রাস-জঙ্গিবাদের অর্থায়ন বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে। তিনি বলেন, ঘুষ-দুর্নীতির কারণে সরকারের অর্জন ‘লাভের গুড় পিঁপড়ায় খায়’ এই অবস্থার পড়তে হবে। এ ব্যাপারে সরকার ও সরকারি দলের দৃঢ় অঙ্গিকার ঘোষণা করতে হবে।

পার্টির ঢাকা মহানগর কমিটির সভায় মেনন একথা বলেন। পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নগর পার্টির সভাপতি আবুল হোসাইন। সভায় বক্তব্য রাখেন নগর পার্টির সাধারণ সম্পাদক কিশোর রায়, মোঃ তৌহিদ, বেনজির আহমেদ, মুর্শিদা আখতার নাহার, জাহাঙ্গীর আলম ফজলু, শাহানা ফেরদৌসী লাকী, আনোয়ারুল ইসলাম টিপু, মোতাসিম বিল্লাহ সানী প্রমুখ।

মেনন আরো বলেন, বর্তমান সরকারের নানা ক্ষেত্রে যে অর্জন তা জাতীয় ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত। প্রধানমন্ত্রীর একার পক্ষে এই অর্জন ধরে রাখা কষ্টসাধ্য হয়ে পড়বে। এদিকে ২৫ এপ্রিলের মধ্যে পাটকল শ্রমিকদের বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি দিয়েও তা বাস্তবায়নের কোন উদ্যোগ না নেয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন ওয়ার্কার্স পার্টির কমরেড রাশেদ খান মেনন।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, পাটকল শ্রমিকরা তাদের বকেয়া সপ্তাহ পাওনা সহ ৯ দফা দাবিতে খুলনার পাটকল শ্রমিকসহ চট্টগ্রাম, রাজশাহী, নরসিংদী ও ঢাকার বাওয়ানী ও করিম জুট মিলের শ্রমিকরা রাস্তায় আন্দোলনে নামেন।

দীর্ঘদিন ধরে আন্দোলন করছে। এর প্রেক্ষিতে পাটকল কর্পোরেশন গত ২৫ এপ্রিলের মধ্যে শ্রমিকদের বকেয়া সপ্তাহ পরিশোধ এবং মজুরি কমিশনের সুপারিশ বাস্তবায়নের অঙ্গিকার করে। ইতিমধ্যে বকেয়া সপ্তাহের পরিমাণ বেড়ে ১২ সপ্তাহে উন্নীত হয়েছে। কিন্তু কোন প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় গত ১ রমজান থেকে পাটকল শ্রমিকরা কাজ বন্ধ রেখে রাস্তায় অবস্থান করছে এবং সড়কেই ইফতার করছে।

কিন্তু এর প্রতিকারের কোন উদ্যোগ নেই। বিবৃতিতে মেনন বলেন, পাটকল শ্রমিকদের ৯ দফা দাবির কোনো সুরাহা না করে পাটকল কর্পোরেশন কর্তৃপক্ষ তাদের খেয়াল খুশীমত মিল চালাচ্ছে। তাদের একগুয়েমীর কারণে ধ্বংসের পথে ঐতিহ্যবাহী পাট ও পাট শিল্প। বিবৃতিতে তিনি, পাট ও পাট শিল্পের হৃত গৌরব ফিরিয়ে আনতে সরকারকেই কার্যকর উদ্যোগ নিতে হবে। বিবৃতিতে তিনি পাটকল শ্রমিকদের নয় দফা মেনে নিয়ে শিল্পের অসন্তোষ দূরীকরণে সরকারের প্রতি আহ্বান জানান। সূত্রঃ নয়া দিগন্ত

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর