,

‘আপা, এই প্রথমবার জিততে যাচ্ছি!’ প্রধানমন্ত্রীকে বলেছিলেন পাপন

news-image

চরম উত্তেজনাকর ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ প্রায় জিতেই যাচ্ছে। এই প্রথমবার তিন বা বেশি দেশের অংশগ্রহণে কোনো টুর্নামেন্টের শিরোপা জিততে যাচ্ছে টিম টাইগার। আনন্দে বিসিবি সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে বললেন, ‘আপা, এই প্রথমবার ত্রিদেশীয় সিরিজ জিততে যাচ্ছি!’ তখনও ম্যাচের দুই ওভার বাকী। ওই দুই ওভারেই যে নিদাহাস ট্রফির শিরোপা ভারত ছিনিয়ে নেবে তা কে জানত? কে জানত স্লগ ওভারের ‘রাজা’ রুবেল ওভাবে রান দিয়ে ফেলবেন!

গত বছর শ্রীলঙ্কার মাটিতে সেই ত্রিদেশীয় সিরিজের স্মৃতি এখনও দেশের ক্রিকেটাঙ্গনের জন্য শোকগাঁথা। ১২ বলে ভারতের দরকার ছিল ৩৪ রান। ১৯তম ওভারে রুবেল হোসেন দিয়ে বসলেন ২২ রান। শেষ ওভারে সমীকরণ নেমে এল ১২ রানে। অধিনায়ক সাকিব শেষ ওভারে আনলেন পার্টটাইম বোলার সৌম্য সরকারকে। প্রথম পাঁচ বলে ৭ রান দিয়ে দুর্দান্ত করলেন সৌম্য। শেষ বলে দরকার ৫ রান। প্রচণ্ড চাপে ভোগা তরুণ সৌম্য চোখেমুখে পানি ছিটিয়ে নিলেন। তবু বলটা ঠিকঠাক হলো না। তার ওয়াইড ইয়র্কারটি উড়িয়ে মাঠের বাইরে পাঠিয়ে নাচতে শুরু করলেন ভারতের দিনেশ কার্তিক।

এরপর এশিয়া কাপেও স্বপ্নভঙ্গ হয়েছে সেই ভারতের কাছে। এখনও ফাইনাল জেতা হয়নি টাইগারদের। এবার আয়ারল্যান্ডে চলতি ত্রিদেশীয় সিরিজ জয়ের সুযোগ টাইগারদের সামনে। একথা আজ বিসিবি সভাপতিকে বলতেই তিনি থামিয়ে দিয়ে বলেন, ‘এ কথা আর বইলেন না।’ এরপর নিদাহাস ট্রফির প্রসঙ্গ এনে বলেন, ‘কে জানে, শেষ দুই ওভারে অমন হবে। এর চেয়ে দুঃখ আর কী হতে পারে! এর পর থেকে আর কিছু বলি না। ম্যাচটা ভুলতেই পারি না। এত রান করা সম্ভব ছিল? ওই ম্যাচ না জেতার কোনো কারণই ছিল না।’

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ক্রিকেটপ্রেমী হিসেবে খ্যাতি আছে। সুযোগ পেলেই তিনি মাঠে চলে আসেন। খোঁজ খবর রাখেন ক্রিকেটের। কিন্তু কলম্বোর প্রেমাদাসায় নিদাহাস ট্রফির ফাইনাল হারের পর থেকে প্রধানমন্ত্রীকে এভাবে আগাম কিছু বললেননি বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেট যে মহান অনিশ্চয়তার খেলা। জয়-পরাজয়ের ব্যবধান তৈরি করতে একটি বলই যথেষ্ট। এবারও ত্রিদেশীয় সিরিজের ফাইনাল দেখতে আয়ারল্যান্ডে যাচ্ছেন বিসিবি প্রধান। এবার ট্রফি জিতেই তবে প্রধানমন্ত্রীকে জানাবেন, ‘আপা, এবার সত্যিই জিতে গেছি!’

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর