,

৪৮ ঘণ্টা লিফটে আটকা, নিজের প্রস্রাব পান করে বাঁচলেন নারী

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ এক-দুই ঘণ্টা নয়, টানা ৪৮ ঘণ্টা আটকে ছিলেন তিনি। একা, একটি লিফটে। সেখানে খাবার, পানি কোনোকিছুই ছিল না। তার হাতের নাগালে কোনো কিছু পৌঁছেও দিতে পারছিলেন না উদ্ধারকারীরা। শেষ পর্যন্ত লিফটের ভেতর তিনদিন আটকা থাকার পর অবচেতন অবস্থায় উদ্ধার হলেন ওই নারী। কিন্তু লিফটের ভেতরে বেঁচে থাকার এই লড়াইয়ে নিজের প্রস্রাব পান করতে বাধ্য হয়েছিলেন তিনি।

ভয়াবহ বিপদেও লিফটের ভেতরে হাল ছাড়েননি তিনি। ৪৮ ঘণ্টা লিফটে আটকে থাকার পরও প্রাণে বেঁচে ফিরেছেন তিনি। এই ৪৮ ঘণ্টায় পানিশূন্যতার জন্য তিনি নিজের প্রস্রাব পান করেছিলেন। যুক্তরাজ্যের কেন্ট প্রদেশের হাভেল স্কয়ারের মারগেট অ্যাডাল্ট এডুকেশন সেন্টারে এ ঘটনা ঘটেছে। শুক্রবার অফিস শেষ হওয়ার পর ব্রিটিশ ওই নারী লিফটে ওঠেন। আচমকাই লিফটে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। আটকে পড়েন তিনি।

লিফটে আটকা পর অনেকবার বেরিয়ে আসার চেষ্টা করেন তিনি। লিফটের আশপাশে সেই সময় কেউ ছিল না। ফলে প্রথম দফায় কেউ বুঝতেও পারেনি যে তিনি আটকা পড়েছেন। দুই দিন ধরে নিখোঁজ ছিলেন সেই নারী। পরে তার খোঁজ না পেয়ে পরিবারের সদস্যরা পুলিশের কাছে সাধারণ ডায়রি করেন।

পরে পুলিশ তার সন্ধানে নেমে জানতে পারে অফিস শেষে বাসায় আর ফিরে আসেননি তিনি। লিফটের ভেতরে মোবাইলের নেটওয়ার্কও সচল ছিল না। পরে অফিসের লিফটের দরজা ভেঙে পুলিস তাকে উদ্ধার করে। তবে ওই নারীকে কেউ ইচ্ছাকৃতভাবে লিফটে আটকে রেখেছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। এতই সঙ্গে তাকে উন্নত চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর