,

পচা সিরায় মিষ্টি, বনফুলকে জরিমানা

news-image

চট্টগ্রাম প্রতিনিধিঃ পচা সিরায় মিষ্টি সংরক্ষণ, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরির দায়ে চট্টগ্রামের বনফুল মিষ্টান্ন ভাণ্ডারকে চার লাখ টাকা জরিমানা করেছে এলিট ফোর্স র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের (র‌্যাব-৭) ভ্রাম্যমাণ আদালত। আজ শনিবার র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আখতারুজ্জামানের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

র‌্যাব-৭ এর মিডিয়া অফিসার এএসপি মো. মাশকুর রহমান গণমাধ্যমে জানান, ‘ক্ষতিকর উপকরণ দিয়ে নগরের বায়েজিদে বনফুলের কারখানায় মিষ্টি তৈরি হয়’ এমন খবরের ভিত্তিতে প্রতিষ্ঠানটিতে অভিযান চালায় র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। অভিযোগের সত্যতা পাওয়ায় মিষ্টান্ন ভাণ্ডারটিকে চার লাখ টাকা জরিমানা করা হয়।

চট্টগ্রামের সাধারণ মানুষের জন্য নিরাপদ খাদ্য নিশ্চিত করতে নগরের বিভিন্ন খাবার তৈরির কারখানা, রেস্টুরেন্ট ও সুপার শপে র‌্যাবের ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এএসপি মো. মাশকুর রহমান।

অভিযানে র‌্যাব-৭ এর চান্দগাঁও ক্যাম্পের কমান্ডার মেজর মেহেদী হাসান, সহকারী পুলিশ সুপার (এএসপি) কাজী মো. তারেক আজিজ, ভোক্তা অধিকার ও বিএসটিআই এর প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর