,

বাচ্চার জন্য দুধ চুরি, সেই বাবা চাকরি পাচ্ছেন স্বপ্নে

news-image

চাকরি নেই তিন মাস ধরে, সন্তানের ক্ষুধার যন্ত্রণা মেটাতে তাই বাধ্য হয়ে সুপার শপ স্বপ্ন থেকে দুধ চুরি করেছিলেন বাবা। সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ভাইরাল হবার পর ঘটনা নজরে আসে সুপার শপ স্বপ্নের। এমন অবস্থায় চাকরি দেয়ার আশ্বাস দিয়েছে স্বপ্ন।

শনিবার এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন স্বপ্নের হেড অব মার্কেটিং তানিম করিম জানান, এমন হৃদয়বিদারক একটি ঘটনার কথা জানতে পেরে আমাদের কোম্পানি সেই বাবাকে চাকরি দেয়ার নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছে। তবে এমন ঘটনা আমরা প্রায়ই মুখোমুখি হই, তাই ঘটনার সত্যতা না যাচাই করে আমরা এখনি নিশ্চয়তা দিচ্ছি না।

তবে এই মাস চলার জন্য যা যা বাজার প্রয়োজন তা আমরা এখনি তুলে দিবো। এটা ঠিক আমরা একটি কোম্পানি আমাদের নিয়োগের কিছু প্রক্রিয়া আছে তাই যদি ঘটনা সত্যি হয়ে থাকে তাহলে আমাদের প্রশাসন যাবতীয় নিয়ম মেনে তাকে চাকরি দেয়ার জন্য সব পদক্ষেপ গ্রহণ করবে এবং তার উপযোগী যে চাকরি আমাদের কোম্পানিতে রয়েছে সেখানেই আমরা তাকে পদায়ন করবো।

তিনি আরো জানান, যে পুলিশ কর্মকর্তা এই ঘটনার সাক্ষী ছিলেন, আমরা তার কাছ থেকে নাম্বার নিয়ে তার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি। তা পেলেই আমরা জানিয়ে দিবো।

উল্লেখ্য, গত ১০ মে রাজধানীর বাকি সড়কে কর্তব্যরত থাকা অবস্থায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সহকারী কমিশনার জাহিদুল ইসলাম বাচ্চার জন্য বাবার দুধ চুরির মত হৃদয়বিদারক ঘটনার মুখোমুখি হন। এরপর তিনি তার ফেসবুক পোস্টের মাধ্যমে তা সবার কাছে তুলে ধরলে মুহূর্তেই ভাইরাল হয়ে পরে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর