,

মমতাকে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেবে বিজেপি

news-image

ভারতের তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে লাথি মেরে বাংলাদেশে পাঠিয়ে দেয়ার হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের বসিরহাটের বিজেপি প্রার্থী সায়ন্তন বসু।শনিবার বসিরহাটের হাড়োয়ায় এক জনসভায় সায়ন্তন বসু একথা বলেন।

এদিকে গত মঙ্গলবার পশ্চিমবঙ্গের পুরুলিয়ায় এক জনসভা থেকে মোদিকে নিশানা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মোদি যখন পশ্চিমবঙ্গে এসে বলেন, এখানে চাঁদাবাজির সরকার চলছে, তখন মনে হয় তাকে একটি কষিয়ে গণতন্ত্রের থাপ্পড় মারি।

এর জবাবে বসু হুমকি দিয়ে বলেন, মমতা বন্দোপাধ্যায় বলছেন, প্রধানমন্ত্রীকে থাপ্পড় মারবেন। দিদি, আপনি থাপ্পড় মারুন, তাতে আমাদের কিছু যায় আসে না। কিন্তু রাজ্যের মানুষ আপনাকেও লাথি মারার জন্য প্রস্তুত হয়ে আছে। সেই লাথি খেয়ে আপনি ত্রিপুরা পেরিয়ে বাংলাদেশে গিয়ে পড়বেন।

তিনি বলেন, বিজেপির কোনো নেতাকর্মীর ওপর হামলা হলে আমাকে ফোন করবেন না। যারা আক্রমণ করতে আসবে তাদের পা খুলে নিন, তারপর আমাকে ফোন করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর