শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি তরুণকে গুলি করে হত্যা

news-image

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশি এক তরুণকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্থানীয় সময় বুধবার দিবাগত রাত ১টার দিকে দেশটির নিউক্যাসল শহরে এ ঘটনা ঘটে। নিহত তরুণের নাম জয়নাল আবেদীন (৩০)। তিনি টাঙ্গাইলের কালিহাতী উপজেলার টেরকী গ্রামের রুস্তম আলীর ছেলে। শনিবার তার পরিবারের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

নিহত জয়নাল আবেদীনের মামা দুদু মল্লিক জানান, এইচএসসি পাশ করে ১০ বছর আগে জয়নাল দক্ষিণ আফ্রিকা যান। দেশটির নিউক্যাসলে শহরে তিনি একটি মুদি দোকান চালাতেন। ব্যবসা করে তিনি বেশ লাভবান হন। জয়নাল দোকানের পাশেই একটি কন্টেইনারে থাকতেন।

বুধবার রাতে কাজ সেরে প্রতিদিনের মত জয়নাল ঘুমিয়ে পড়েন। রাত ১টার দিকে ডাকাডাকি করলে তিনি জানালা খুলে বাইরে উঁকি দেন। এ সময় দুর্বৃত্তরা তার কপালের বাম পাশে গুলি করে। গুলিটি মাথার পেছন দিয়ে বের হয়ে যায়। এতে ঘটনাস্থলেই জয়নালের মৃত্যু হয়। পরে তার প্রতিবেশী এক বাংলাদেশি যুবক গত বৃহস্পতিবার মৃত্যুর খবর স্বজনদের জানান।

জয়নালের পরিবারের অভিযোগ, পরিচিত লোকজনই টাকার লোভে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে। বুধবার বিকেলে জয়নাল বাড়িতে ফোন করে জানান, দক্ষিণ আফ্রিকা থেকে তিনি কানাডায় চলে যাবেন। এজন্য তিনি ২০ লাখ টাকা রেখে দিয়েছেন। দক্ষিণ আফ্রিকায় জয়নাল একটি গাড়িও কেনেন। কানাডা যাওয়ার আগে তিনি দোকান ও গাড়ি বিক্রি করে সব টাকা বাড়িতে পাঠিয়ে দেওয়ার পরিবল্পনা করেছিলেন।

দুদু মল্লিকের ভাষ্য, আগামী ঈদে তার ভাগনে জয়নালের বাংলাদেশে আসার কথা ছিল। চার ভাই ও এক বোনের মধ্যে জয়নাল দ্বিতীয়।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ