,

মির্জা ফখরুলের আসনে উপনির্বাচনে অংশ নিচ্ছেন হিরো আলম

news-image

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ না নেওয়ায় শূণ্য হয়ে যাওয়া তার বগুড়া-৬ আসনে উপনির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচিত আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম।

বিষয়টি নিশ্চিত করে শনিবার দুপুরে হিরো আলম বলেন, আমি জাতীয় পার্টির সাংস্কৃতিক দলে যোগ দিয়েছি তাই জাতীয় পার্টি থেকে মনোনয়ন চাইব। যদি জাতীয় পার্টি মনোনয়ন না দেয় তাহলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবো।

এর আগে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন হিরো আলম। সেময় ১০ জনের স্বাক্ষরে গড়মিল থাকায় তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল। মনোনয়ন ফিরে পেতে তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেন। আপিল শুনানি শেষেও তার মনোনয়নপত্র অবৈধ ঘোষণা করে ইসি।

এরপর ইসির সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করে মনোনয়নপত্রের বৈধতা পেয়েছিলেন হিরো আলম। নির্বাচনে এ আসন থেকে সিংহ মার্কায় হিরো আলম পেয়েছিলেন ৬৩৮ ভোট। পরে ভোট বর্জন করেন তিনি। এর আগেও ২০১৬ সালের ৪ জুন বগুড়া সদর উপজেলার এরুলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৮নং ওয়ার্ডের ইউপি সদস্য হিসেবে নির্বাচনে হেরে গেলেও প্রত্যাশার থেকে বেশি ভোট পেয়েছিলেন আশরাফুল আলম।

নিজের ক্যাবল নেটওয়ার্ক চ্যানেলে মিউজিক ভিডিও প্রচার অতঃপর সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে ফেসবুক সেলিব্রিটির তকমা পেয়েছেন হিরো আলম। আসল নাম আশরাফুল আলম হলেও তিনি হিরো আলম নামেই জনপ্রিয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর