,

ডেকে নিলেন ভাবী, ধর্ষণের শিকার হয়ে ৮ মাসের অন্তঃসত্ত্বা প্রতিবন্ধী তরুণী

news-image

রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের মুকুন্দিয়া গ্রামে মিন্টু মীর (২৮) নামে এক অটোরিকশা চালকের বিরুদ্ধে এক বুদ্ধি প্রতিবন্ধী (২২) কে ধর্ষণের অভিযোগ উঠেছে। বর্তমানে নির্যাতনের শিকার প্রতিবন্ধী তরুণী ৮ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় গত ৮ মে বুধবার প্রতিবন্ধী ওই তরুণীর বোন বাদী হয়ে মুকুন্দিয়া গ্রামের রওশন মীরের ছেলে মিন্টু মীর ও তার চাচাতো ভাই শাজাহান মীরের স্ত্রী বিউটি বেগম (৪০) কে আসামি করে রাজবাড়ী সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।

ওই তরুণীর বোন আলেয়া বেগম বলেন, আমার বুদ্ধি প্রতিবন্ধী বোনকে কু প্রস্তাব দিতো লম্পট মিন্টু মীর। আট মাস আগে একদিন বিকাল বেলায় মিন্টুর চাচাতো ভাবি বিউটি বেগমের বাড়ির সামনে দিয়ে হেটে যাওয়ার সময় তিনি টিভি দেখার কথা বলে আমার বোনকে ডেকে তার একতলা বিল্ডিংয়ের ছাদের সিঁড়ি ঘরে নিয়ে যায়। এরপর বিউটি মিন্টুকে মোবাইল ফোনের মাধ্যমে ডেকে আনে। পরে বিউটির সহযোগিতায় মিন্টু মীর আমার বোনকে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর তারা আমার বোনকে ঘটনাটি কাউকে না বলার জন্য ভয়ভীতি দেখিয়ে হুমকি দেয় যে কারো কাছে বললে প্রাণে মেরে ফেলবে।

তিনি আরও বলেন, মিন্টু মীরের ধর্ষণের ফলে আমার বোন বর্তমানে ৮ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পরেছে। পেটের আকার বড় হতে দেখে আমরা ভেবেছিলাম ওর পেটে টিউমার হয়েছে। যার কারণে গত ৭ মে রাজবাড়ী শহরের নুর ডায়াগনস্টিক সেন্টারে ওর আল্ট্রাস্নোগ্রাম করানো হয়। আল্ট্রাস্নোগ্রাম রিপোর্টে কর্তব্যরত চিকিৎসক আমাদের জানান ওর পেটে ৮ মাসের ছেলে বাচ্চা রয়েছে। এ ঘটনার শোনার পর আমরা তাকে অনেক জিজ্ঞাসাবাদ করলে এক পর্যায়ে সে ধর্ষণের ঘটনার কথা খুলে বলে। পরে ৮ তারিখে থানায় একটি মামলা দায়ের করি।

ধর্ষণের শিকার হওয়া তরুণীর মা হাজেরা বেগম জানায়, আমার আমার বুদ্ধি প্রতিবন্ধী মেয়েকে অটোচালক মিন্টু তার চাচাতো ভাবির সহযোগিতায় ধর্ষণ করে। এখন আমার মেয়ে অন্তঃসত্ত্বা হওয়ায় এলাকায় মুখ দেখাতে পারছি না। মিন্টু আমাদের এমন সর্বনাশ করলো আবার উল্টো আমাদের ভয়ভীতি দেখাচ্ছে।

তরুণীর ছোট ভাই মোঃ আলামিন জানায়, এই ঘটনায় মামলা করার পর থেকে ২নং আসামি বিউটির স্বামী সাজাহান মীর মামলা উঠানোর জন্য বিভিন্নভাবে চাপ দিচ্ছে। মামলা না উঠালে প্রাণে মেরে ফেলারও হুমকি দেয়।

রাজবাড়ী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার মজুমদার জানান, মামলা দায়ের হবার পর থেকে মিন্টু মীর ও তার ভাবি বিউটি বেগম পলাতক রয়েছে। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে। মেয়েটি বুদ্ধি প্রতিবন্ধী হলেও কথা বলতে পারে।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর