,

পরীক্ষায় ফল খারাপ, পড়াশোনায় যত টাকা খরচ হয়েছে তা পরিশোধ করতে প্রেমিকাকে হুমকি

news-image

ডেস্ক রিপোর্ট: পরীক্ষায় খারাপ ফল করেছেন। এর জন্য প্রেমিকাকে দায়ী করলেন ২১ বছর বয়সী এক যুবক। বললেন, প্রেমিকার সঙ্গে প্রেম করতে গিয়ে তিনি খারাপ ফল করেছেন। এ জন্য পুরো পড়াশোনায় যে খরচ হয়েছে তা পরিশোধ করতে হবে প্রেমিকার। এ ছাড়া ওই প্রেমিকাকে তিনি ভীতি প্রদর্শন করেছেন। এমন সব অভিযোগে তার প্রেমিকা পুলিশের দরবারে হাজির হয়েছেন। ঘটনাটি ঘটেছে ভারতের আওরঙ্গবাদে। সেখানে ব্যাচেলর অব হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (বিএইচএমএস) পড়াশোনা করেন ২১ বছর বয়সী ওই যুবক।

তার বাড়ি বীড জেলায়। গত বছর তিনি ওই কোর্সে ভর্তি হন। তার প্রেমিকা তারই সহপাঠী। তার সঙ্গে প্রেম করতে গিয়ে তিনি পড়াশোনায় মন দেন নি। ফলে প্রথম বর্ষের পরীক্ষায় অকৃতকার্য হন। এ জন্য চার বছরের ওই কোর্সের দ্বিতীয় বর্ষে উন্নীত হতে পারেন নি তিনি। এতে হতাশ হয়ে পড়েন ওই যুবক। খারাপ ফলের জন্য তিনি প্রেমিকাকে দায়ী করেন। এ জন্য তার পিতা তার পড়াশোনার জন্য প্রথম বর্ষে যে খরচ করেছেন সেই অর্থ দাবি করেন প্রেমিকার কাছে। এ খবর দিয়েছে অনলাইন টাইমস অব ইন্ডিয়া।

এমন অবস্থায় তার প্রেমিকা তার সঙ্গে কথা বলা বন্ধ করে দেন। তার থেকে দূরে দূরে থাকা ধরেন। কিন্তু মোবাইল ফোনে তাকে অব্যাহতভাবে ম্যাসেজ পাঠিয়ে যেতে থাকেন ওই যুবক। বার বার চেষ্টা করেন ওই যুবতীকে ফোন করার। কিন্তু তিনি ফোন ধরেন না। এতে ওই প্রেমিকের মধ্যে ধারণা হয় যে, তাকে এড়িয়ে চলছে তার প্রেমিকা। ফলে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমের আশ্রয় নেন। এতে প্রেমিকার ও তার পিতা, তাদের পরিবার নিয়ে পোস্ট দিতে থাকেন। এক পর্যায়ে তিনি হুমকি দেন, ওই প্রেমিকার ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে দেবেন। এতে লজ্জিত হন ওই প্রেমিকা। তিনি পুলিশে অভিযোগ করেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর