,

অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে বড় সুখবর পেলেন সাকিব

news-image

স্পোর্টস ডেস্ক : তাকে নিয়ে বিতর্কের শেষ নেই। কেন এটা করলেন, কেন ওটা করলেন। কারও কারও তো এমন বলতেও মুখ আটকায় না-সাকিব আল হাসান খেলেন নিজের জন্য, দেশের জন্য নয়। তবে পরিসংখ্যান আর পারফরম্যান্স দিয়ে বরাবরই সমালোচকদের মুখ বন্ধ রেখেছেন সাকিব। দেশের হয়ে নামলে পেছনের কিছুই যেন তার মনে থাকে না, নিজেকে উজার করে দেন বিশ্বসেরা অলরাউন্ডার।

এবার ত্রিদেশীয় সিরিজে আয়ারল্যান্ড খেলতে যাবার আগেও সাকিবকে নিয়ে তৈরি হলো বিতর্ক। আইপিএল খেলে দেশে ফিরলেও বিশ্বকাপের আনুষ্ঠানিক ফটোসেশনে ছিলেন না তিনি। যেটি নিয়ে অনেক কথা হয়েছে। তবে বিতর্ক যত বেশি, সাকিবের নিজেকে মেলে ধরার প্রত্যয় যেন তার চেয়েও কয়েকগুণ বেশি। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচেই সাকিব বুঝিয়ে দিলেন, দেশের জার্সিটা গায়ে চাপালে কোনো কথাই গায়ে লাগে না তার।

বল হাতে নিয়ন্ত্রিত সাকিব, ব্যাট হাতে উজ্জ্বল, ফিল্ডিংয়ে তো বাজপাখির মতো এক ক্যাচ নিলেন। সবমিলিয়ে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে দুর্দান্ত এক সাকিবকেই দেখা গেল মঙ্গলবার। ম্যাচ জেতার পর দলের প্রতিনিধি হয়ে সংবাদ সম্মেলনে আসা সৌম্য সরকারও বললেন, সাকিব-মিরাজের বোলিং জুটিটাই ম্যাচ বাংলাদেশের দিকে নিয়ে এসেছে।

সৌম্য বলেন, ‘শুরুতে তিনি (মাশরাফি) বেশ সুইং পেয়েছে, তবে তখন উইকেট পাননি। পরে যখন দিন কিছুটা অন্ধকার হয়ে এলো, ঠান্ডা বাড়লো, তখনও তিনি সুইং আদায় করে নেন। তারপর নিয়মিত বিরতিতে উইকেট নেয়াটা আমাদের দলের জন্য গুরুত্বপূর্ণ ছিল। সাকিব ভাই এবং মিরাজ জুটি গড়ে দারুণ বোলিং করেছেন, যেটা আমাদের পক্ষে নিয়ে আসে ম্যাচটা।’

১০ ওভার বল করে সাকিব ১ উইকেট পেলেও খরচা করেন মাত্র ৩৩ রান। ফিল্ডিংয়ে মোস্তাফিজুর রহমানের বলে নেন দুর্দান্ত এক ক্যাচ। এরপর রান তাড়ায় নেমে ব্যাট হাতে ৬১ বলে খেলেন ৬১ রানের হার না মানা এক ইনিংস।

আর সেই সাথে নিজের অলরাউন্ডার র‍্যাংকিংয়ে পয়েন্ট টাও বাড়িয়ে নিয়েছেন সাকিব আল হাসান।৩৩৮ পয়েন্ট থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩৪১ পয়েন্ট এ এবং ওয়ানডে তালিকায় সাকিব রয়েছেন ২য় স্থানে।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর