,

কাল থেকে ভারত ও বাংলাদেশে বৃষ্টির সম্ভাবনা

news-image

নিউজ ডেস্ক।। মহসীন কবির ও লিউনা হক : ভারত ও বাংলাদেশে কাল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দুই দেশের আবহাওয়া বিভাগ এখবর জানিয়েছেন। বাংলাদেশে ১৩ মে থেকে ১৮ মে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে তাপমাত্রা কমতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর। বৃষ্টি হওয়ার পর ঢাকা, রাজশাহী, খুলনাসহ কয়েকটি অঞ্চলে বয়ে যাওয়া তাপপ্রবাহ কমবে।

এর ফলে উত্তরাঞ্চলে আবহাওয়া স্বাভাবিক হয়ে আসবে। বাতাসের সর্বোচ্চ গতিবেগ থাকবে ১৩ কিলোমিটার।এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে।গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় রাজশাহীতে। রাজধানীতে ছিল ৩৬.২ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ভারতের দিল্লিতে শনিবার ঝড়ো দমকাহাওয়া ও বজ্রপাতের সাথে ধুলোঝড় ও বজ্রবৃষ্টির সম্ভাবনা আছে বলে জানায় দেশটির আবহাওয়া বিভাগ। হাল্কা বৃষ্টির সম্ভাবনাও আছে বলে জানানো হয় এবং তীব্র গরম থেকে পরিত্রাণ পাবারও আশা করা হচ্ছে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, দিল্লির আকাশ আংশিক মেঘলা থাকায় রবিবার বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা আছে, ওইদিন ভারতে ষষ্ঠ দফা নির্বাচন অনুষ্ঠিত হবে।

এখন পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা হিসেবে ২৪.৪ ডিগ্রী সেলসিয়াস রেকর্ড করা হয়েছে যেখানে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৪০ ডিগ্রী সেলসিয়াস বলে জানায় আবহাওয়াবিদ।। দেশটির আদ্রতার পরিমাণ ৫২ শতাংশ। ভিদারভা, ছত্রিশগড়, তেলেঙ্গানাসহ দেশটির বিভিন্ন জায়গায় খুব সম্ভবত তাপমাত্রার প্রাদুর্ভাব হতে পারে আগামী ২৪ ঘন্টায় এবং উত্তর প্রদেশ, ঝাড়খন্ড, বিহার, উড়িষ্যা ও পশ্চিম বাংলায় আগামী ৪৮ ঘন্টা পর হবে বলে জানায় আবহাওয়া বিভাগ।

চলমান পশ্চিমা লঘুবায়ু এবং আরব সাগরের আদ্রতার কারণে আজ থেকে উত্তর-পশ্চিম ভারতের অনেক অংশে ভারি বৃষ্টিপাত বা বজ্রঝড়ের সম্ভাবনা আছে। আজ থেকে উত্তর-পূর্ব ও ভারতের উপদ্বীপ এলাকায় বৃষ্টিপাত বা বজ্রঝড়ের পরিমাণ বৃদ্ধি পাবে। আগামী চারদিন অরুণাচল প্রদেশ, আসাম ও মেঘালয় জুড়ে নিরবিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আবহাওয়া পূর্বাভাস সংস্থা জানায়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর