,

রাহির পরিবর্তে বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পাচ্ছেন তাসকিন আহমেদ

news-image

স্পোর্টস ডেস্ক।। বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা না পেয়ে একরকম হতাশ ছিলেন বিপিএলে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তাসকিন আহমেদ। সাংবাদিকদের সামনে এসে কেঁদেও ফেলেছেন এ পেসার। অবশেষে হতাশা কাটিয়ে স্কোয়াডে ফিরতে যাচ্ছেন তিনি। দলে চমক হিসেবে জায়গা পাওয়া আবু জায়েদ রাহির পরিবর্তে জায়গা পাচ্ছেন স্কোয়াডে।

বিশ্বকাপের পাশাপাশি ত্রিদেশীয় স্কোয়াডে জায়গা না পেলেও হঠাৎ করেই সিদ্ধান্ত আসে তাসকিনের ব্যাপারে। আর সেখানে একটি প্রস্তুতি ম্যাচে খেলেছেন তাসকিন। খরুচে হলেও শিকার করেছিলেন তিন উইকেট। রাহী এখনো কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি। এমনকি রাহি ইনজুরির কারণে ঠিকমতো অনুশীলনও করেননি এতদিন। এরই মধ্যে দেশের জনপ্রিয় জাতীয় এক পত্রিকার প্রতিবেদন অনুসারে বাংলাদেশের বিশ্বকাপ দলে আসতে যাচ্ছে পরিবর্তন। দলে অন্তর্ভুক্ত করা হতে পারে তাসকিনকে। সেক্ষেত্রে কপাল পুড়বে রাহীর। তবে স্কোয়াডের ১৬তম সদস্য হিসেবে তাকে ইংল্যান্ডে নিয়ে যাওয়া হবে।

প্রধান নির্বাচক ও চলমান সফরে টাইগারদের টিম ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নুর ভাষ্যমতে, ‘ও (রাহী) তো চোটের কারণে এত দিন বোলিংই করতে পারছিল না। স্থানীয় ফিজিও যে প্রতিবেদন দিয়েছিল সে মতে সব কিছু হয়নি। আমাদের বলা হয়েছিল তিন-চার দিনে সেরে উঠবে। কিন্তু আজই প্রথম বল করার মতো অবস্থায় এসেছে রাহী।’

প্রধান নির্বাচক এসময় আরও জানান, ‘চোট থাকলে তো পরিবর্তন করতেই হবে। তবে আমরা রাহিকে বিশ্বকাপে নিয়ে যাব। সে ক্ষেত্রে দল ১৬ জনের হবে। এটা নিয়ে আজ (গতকাল) বোর্ড সভাপতির সঙ্গে কথা হবে।’ এখনো চূড়ান্ত সিদ্ধান্ত না হলেও প্রধান নির্বাচকের কথায় এটা স্পষ্ট যে, রাহীর পরিবর্তে তাসকিনই দলে যুক্ত হতে যাচ্ছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর