,

দেবতাকে গরম থেকে ‘বাঁচাতে’ মন্দিরে এসি-ফ্যান

news-image

আন্তর্জাতিক ডেস্কঃ তীব্র দাবদাহে পুড়ছে ভারতের উত্তরপ্রদেশ। প্রদেশটিতে তাপমাত্রা প্রায় চল্লিশের কাছাকাছি পৌঁছেছে। তাছাড়া দেশটিতে চলছে লোকসভা নির্বাচনের রাজনৈতিক উত্তাপ। গরমে খুব কষ্ট হচ্ছে বলে মন্দিরে থাকা দেবতাদের জন্য এসি-ফ্যানের ব্যবস্থা করেছেন প্রদেশটির পুরোহিতরা।

দেবতাদের গরম লাগছে মর্মে ভক্তদের কাছ থেকে চাঁদা নেয়ার এমন ঘটনা ঘটেছে উত্তর প্রদেশের কানপুর শহরে। তবে ভক্তরা বলছেন, দেবতার নাম করে নিজেদের গরম থেকে স্বস্তির জন্য এমন ফন্দি তৈরি করেছেন পুরোহিতরা।

পুরোহিতদের দাবি, দেবতাদের এতই গরম লাগছে যে তারা মন্দিরে থাকতে পারছেন না। তাই দেবতাদের গরমের কবল থেকে বাঁচাতে এসি, এয়ারকুলার ও ফ্যান লাগানোর মাধ্যমে বিশেষ এই ব্যবস্থা করা হয়েছে। তারা বলছেন, এতে করে দেবতারা সুস্থ থাকবেন।

কানপুরের সিদ্ধিবিনায়ক গণেশ মন্দিরের প্রধান পুরোহিত সুরজিত কুমার দুবে বলছেন, ‘ভগবানেরও তো গরম লাগে। দেবতারাও আমাদের মতো কষ্ট পান। তাই মন্দিরের পরিবেশ ঠাণ্ডা রাখার জন্য এমন আয়োজন। তাছাড়া তাকে (দেবতাকে) হালকা জামাকাপড় পরানো হয়েছে।’

তবে শহরটিতে বসবাসরত হিন্দু ধর্মাবলম্বী সাধারণ মানুষের অভিযোগ, পুরোহিতরা ভগবানের কথা বলে নিজেদের জন্য এই ব্যবস্থা করেছেন। পুরোহিতেরা মন্দিরের ভেতরে যাতে গরম ছাড়া আরামে থাকতে পারেন তাই মানুষের চাঁদার টাকায় এমন ব্যবস্থা করেছেন।

এ জাতীয় আরও খবর

জিন্নাহর ভূমিকা অস্বীকারের সুযোগ নেই: নাসীরুদ্দীন পাটওয়ারী

শাহজালালের ৩য় টার্মিনালে ১২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে মেনজিস

রাজশাহীতে পদ্মায় হঠাৎ উঁচু ঢেউ, দেবে গেছে ৭৫ মিটার বাঁধ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর ভাষণ দেশের জন্য গুরুত্বপূর্ণ: প্রেস সচিব

৯৯ বিচারককে একযোগে বদলি

ডাকসু থেকে কোনো টাকা নেননি ভিপি-জিএস-এজিএস

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টার অভিযোগ জামায়াত আমিরের

৬ জুনের আগেই ইউপি নির্বাচন শেষ করার তাগিদ ইসির

বাদশাকে নিয়ে ইশার বিস্ফোরক দাবি

প্রোপাগান্ডাকে অভিযোগ হিসেবে নেওয়ায় দুদকের দক্ষতা নিয়ে প্রশ্ন নাহিদের

অডিও ফাস: ক্যান্টনমেন্ট থানার ওসি প্রত্যাহার

এসআই আলতাফ হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর