,

ডাক্তার কিংবা অস্ত্রোপচার ছাড়াই একসঙ্গে তিন সন্তান প্রসব

news-image

জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বোয়ালীদহ গ্রামে অস্ত্রোপচার ছাড়াই ২ ছেলে ও এক মেয়ে সন্তান প্রসব করেছেন সুমি বেগম নামে গৃহবধূ। এই ঘটনায় এলাকার মানুষের মাঝে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

শনিবার সাকালে গাইবান্ধার সাদুল্যাপুরের ধাপেরহাটে বোয়ালীদহ গ্রামে নিজবাড়িতে নরমাল ডেলিভারির মাধ্যমে এই তিন সন্তান প্রসবের ঘটনা ঘটে। বর্তমানে মা ও নবজাতকরা সুস্থ আছেন।

এলাকাবাসী জানান, সাদুল্লাপুর উপজেলার বোয়ালীদহ গ্রামের সামাদ মিয়ার মেয়ে সুমি বেগমের সঙ্গে পর্শ্ববর্তী গঙ্গানারায়ণপুর গ্রামের রাজমিস্ত্রী নূর নবীর বিয়ে হয়। সংসারে অভাবের তাড়নায় নূর বর্তমানে ঢাকায় রাজমিস্ত্রির কাজ করছেন। সংসারে যখন নেই একটু প্রশান্তির ছোঁয়া ঠিক সেই সময় বিনা অস্ত্রোপচারে ঘরে এলো ফুটফুটে তিন সন্তান। তার মধ্যে ২ জন ছেলে ও ১ জন মেয়ে। তবে শনিবার দুপুর পর্যন্ত কোনো স্বাস্থ্যকর্মী নবজাতকদের খোঁজ খবর নিতে আসেননি বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।

সাদুল্যাপুর উপজেলার বোয়ালীদহ ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম নওশা মন্ডল জানান, একটি টিনের ঘরে প্রখর রোদের তাপে তিন সন্তান নিয়ে অনেক কষ্ট করার খবর পেয়ে অর্থিক সহযোগিতাসহ ফ্যানের ব্যাবস্থা করা হয়েছে। এছাড়াও এই নবজাতকদের মা সুমির জন্য মহিলা অধিদফতরের আওয়ায় পুষ্টি ও প্রসূতিকালীন ভাতার ব্যবস্থা করা হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর