,

ধর্ষণ ও এসিড নিক্ষেপ মামলার আসামি ‘বন্দুকযুদ্ধে’ নিহত

news-image

মেহেরপুরের স্কুল ছাত্রী ধর্ষণ ও গৃহবধুকে এসিড নিক্ষেপ মামলার সেই আসামি ইয়াকুব আলী কাজল (২৩) পুলিশের সাথে বন্দুকযুদ্ধে নিহত হয়েছে। শুক্রবার রাত আড়াইটার দিকে গাংনী উপজেলার গাড়াডোব গ্রামে এ ঘটনা ঘটে।নিহত কাজল গাড়াডোব গ্রামের জালাল উদ্দীন হাবুর ছেলে।

গাংনী থানার পরিদর্শক তদন্ত সাজেদুল ইসলাম জানান, পুলিশের কাছে ধর্ষণ ও এসিড নিক্ষেপের অপরাধ স্বীকার করে কাজল। তার নেতৃত্বে গাড়াডোব গ্রামের বেশ কয়েক যুবক বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সাথে জড়িত। তাদের কাছে রয়েছে বেশ কয়েকটি অস্ত্র। তার স্বীকারোক্তি মোতাবেক অস্ত্র উদ্ধারে গাড়াডোব গ্রামে যায় পুলিশের একটি দল।

এসময় কাজলের দলের লোকজন পুলিশের উপর গুলি বর্ষণ করে। পুলিশও পাল্টা আক্রমণ করলে গোলাগুলি শুরু হয়। এঘটনায় পুলিশের দুইজন সদস্য আহত ও কাজল গুলিবিদ্ধ হয়।ঘটনাস্থল থেকে কাজলকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তৃব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর আগে গত বছরের ২০ ডিসেম্বর সন্ধ্যায় গাড়াডোব গ্রামের এক স্কুল ছাত্রীকে অপহরণের পর গণধর্ষণ করে কাজলসহ কয়েকজন। ওই ঘটনায় স্কুল ছাত্রীর মা বাদী হয়ে গাংনী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার প্রধান আসামি হচ্ছে ইয়াকুব হোসেন কাজল। ঘটনার পর থেকে আত্মগোপন করে ধলা গ্রামের দুঃসম্পর্কের ভগ্নিপতি সেলিম হোসেনের বাড়িতে।

সেখানে বেশ কয়েক মাস বসবাস করে আসছিল। এসময় ধলা গ্রামের এক গৃহধুর দিকে কুনজর পড়ে কাজলের। প্রেমের প্রস্তাব দিলে গৃহবধু তা প্রত্যখ্যান করেন। এর জেরে বৃহস্পতিবার গৃহবধুর শরীরে এসিড নিক্ষেপ করে কাজল।ওই ঘটনায় শুক্রবার পুলিশ তাকে গ্রেপ্তার করলে ধর্ষণ মামলার আসামি হিসেবে তার পরিচয় নিশ্চিত হয়। গৃহবধু গাংনী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর