,

পায়ুপথে পেট্রোল ঢেলে বাংলাদেশিকে হত্যা করলো বিএসএফ

news-image

সাতক্ষীরা প্রতিনিধিঃ সাতক্ষীরা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) নির্যাতনে কবির হোসেন (৩২) নামে এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছেন। নিহত শ্রমিক সদর থানার কালিয়ানি ছয়ঘরিয়া গ্রামের আবদুল আজিজের ছেলে।

গতকাল শুক্রবার রাতে ভারতে কাজ শেষে বাড়ি ফেরার সময় বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় এবং ব্যাপক নির্যাতন করে সীমান্তে ফেলে রেখে যায়।

পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে আজ ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, বিএসএফ সদস্যরা তার পায়ুপথে পেট্রোল ঢেলে নির্যাতন করেছে।

জানা যায়, নিহত শ্রমিক কবির হোসেন সীমান্তের ওপারে ভারতে শ্রমিকের কাজ করতেন। কাজ শেষে শুক্রবার রাতে তিনি বাড়ি ফিরছিলেন। এ সময় উত্তর চব্বিশ পরগনা জেলার বছিরহাট থানার ডুগলি ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাকে আটক করার পর তার ওপর ব্যাপক নির্যাতন চালায়। পরে সাতক্ষীরা সদর উপজেলার পুশখালী সীমান্তে বাংলাদেশের অভ্যন্তরে ফেলে যায়।

আজ ভোরে গ্রামবাসী তাকে পড়ে থাকতে দেখে উদ্ধার করে জেলার সদর হাসপাতালে ভর্তি করে। ভোর ৫টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারে অভিযোগ, বিএসএফ সদস্যরা কবিরের পায়ুপথে পেট্রোল ঢেলে নির্যাতন চালিয়েছে।

কুশখালি ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম শ্যামল জানান, কবিরুল চা পাতা আনতে ভারতে গিয়েছিল। বিএসএফ তাকে নির্মমভাবে পিটিয়ে আহত করে পরে তার পায়ুপথে পেট্রল ঢেলে দেয়।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, ‘তার দেহে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। মুখে পেট্রোল ঢেলে দেয়ার বিষয়টি মেডিকেল রিপোর্ট ছাড়া নিশ্চিত করে বলা সম্ভব নয়।’

তবে, সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল গোলাম মহিউদ্দিন খন্দকার বলেন, ‘এ বিষয়ে বিজিবির কাছে কেউ কোনো অভিযোগ করেনি। তিনি বিএসএফ এর সঙ্গে এনিয়ে কথা বললে তারা অস্বীকার করেছে। তবে এ ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর