,

ভারতের এই নারী ২১৪ কেজি ওজন কমালেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক : এশিয়ার সবচেয়ে মোটা নারী হিসেবে পরিচিতি লাভ করা ভারতের অমিতা রজনী তার ওজন ২১৪ কেজি কমিয়েছেন। চার বছরে দুটি অস্ত্রোপচার এবং লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে তিনি এই বিপুল পরিমাণ ওজন কমিয়েছেন। ৩০০ কেজি থেকে কমে অমিতার ওজন এখন মাত্র ৮৬ কেজি। মুম্বাইয়ের বাসিন্দা এই নারীর চিকিৎসক বেরিয়াট্রিক সার্জেন ডা. শশাঙ্ক শাহ জানিয়েছেন, ৪২ বছরের অমিতাই ছিলেন এশিয়ার সবচেয়ে মোটা মহিলা।

এক সাক্ষাৎকারে অমিতা রজনী বলেন, অস্ত্রোপচারের আগে জীবনটা দুর্বিষহ ছিল। পোশাক বদলানো বা সামান্য একটু হাঁটার জন্যও প্রয়োজন হতো দ্বিতীয় কোনও ব্যক্তির সাহায্য। টানা আট বছর শয্যাশায়ী ছিলেন তিনি। এই আট বছরে একদিনও বাড়ির বাইরে বের হননি; দেখেননি সূর্যের আলো।

তিনি বলেন, আমাকে দেখলেই আমার ভাইয়ের ছয় মাস বয়সী ছেলে কাঁদতে শুরু করতো। এখানেই শেষ নয়। মোটা হওয়ার পাশাপাশি কিডনির সমস্যা, টাইপ-২ ডায়াবেটিস এবং শ্বাসকষ্টও ছিল আমার। সব মিলিয়ে দিন দিন অবসাদে তলিয়ে যাচ্ছিলাম।

ওজন কমাতে লীলাবতী এবং হিন্দুজা হাসপাতালে দুবার বেরিয়াট্রিক সার্জারি করান অমিতা। অস্ত্রোপচারের পর ৩০ দিন ডাক্তাররা ক্রমাগত নজরে রেখেছিলেন তাকে। সঙ্গে চলত ফিজিওথেরাপি এবং ব্রিদিং এক্সারসাইজ। অমিতা জানিয়েছেন, এখন মনে হয় তিনি স্বর্গে বাস করছেন। সুস্থ হওয়ার পর ঘুরে দেখেছেন ভারতের বিভিন্ন প্রান্ত।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর