,

৯ মাসে বাণিজ্য ঘাটতি ১১৯২ কোটি ডলার

news-image

নিউজ ডেস্ক : দেশের রপ্তানি আয় বাড়লেও বাণিজ্য ঘাটতি কমছে না। ৯ মাসে হাজার কোটি ডলারেরও বেশি বাণিজ্য ঘাটতি হয়েছে। বাংলাদেশ ব্যাংক বৃহস্পতিবার লেনদেন ভারসাম্যের হালনাগাদ যে তথ্য প্রকাশ করেছে তাতে এ চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, ২০১৮-১৯ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে ৪ হাজার ২৩৬ কোটি ৭০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে বাংলাদেশ। একই সময়ে রপ্তানি থেকে আয় হয়েছে ৩ হাজার ৪৩ কোটি ৯০ লাখ ডলারের সমপরিমাণ অর্থ।

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, চলতি ২০১৮-১৯ অর্থবছরের প্রথম দশ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি আয় বেড়েছে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১১ দশমিক ৬১ শতাংশ। শুধু একক মাস হিসেবে সর্বশেষ এপ্রিল মাসে রপ্তানি আয় আগের বছরের একই মাসের তুলনায় ২ দশমিক ৬৯ শতাংশ বেড়েছে।
কিন্তু তারপরও পণ্য বাণিজ্যে বাংলাদেশের সামগ্রিক ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ১ হাজার ১৯২ কোটি ৮০ লাখ (১১.৯৩ বিলিয়ন) ডলার।

২০১৭-১৮ অর্থবছরের জুলাই-মার্চ সময়ে এই ঘাটতির পরিমাণ ছিল ১ হাজার ৩১৪ কোটি ৩০ লাখ ডলার। অতীতের সব রেকর্ড ভেঙ্গে ১ হাজার ৮২৫ কোটি ৮০ লাখ ডলারে বাণিজ্য ঘাটতি নিয়ে অর্থবছর শেষ হয়।

বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, ৯ মাসের হিসাবে পণ্য বাণিজ্যে ঘাটতি গত অর্থবছরের চেয়ে কম থাকলেও সেবা বাণিজ্যে ঘাটতি বেড়ে গেছে। চলতি অর্থবছরের জুলাই-মার্চ সময়ে সেবা বাণিজ্যে ঘাটতি দাঁড়িয়েছে ২৬৮ কোটি ডলার, যা গত অর্থবছরের একই সময়ে ২৫৮ কোটি ৯০ লাখ ডলার ছিল।

বিশ্লেষকেরা বলছেন, বাংলাদেশের অবকাঠামো খাতে বর্তমানে বেশ কয়েকটি বড় বড় প্রকল্প বাস্তবায়নাধীন। রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রসহ এসব প্রকল্পের জন্য বিভিন্ন উপকরণ আমদানি করতে হচ্ছে। এ কারণে আমদানিতে প্রবৃদ্ধি অনেক বেশি। এতে বাণিজ্য ঘাটতি বেড়েছে। তবে সামনে যদি এ ধরনের বড় আমদানি না হয়, তাহলে আমদানি প্রবৃদ্ধি কমবে। তাতে ঘাটতি কমে আসবে।

তারা আরও বলছেন, এই ঘাটতির কারণে বিশেষ দুশ্চিন্তার কিছু নেই। তবে ঘাটতি যদি ক্রমাগত বাড়তেই থাকে, তাহলে সামগ্রিকভাবে তার নেতিবাচক প্রভাব পড়বে। বৈদেশিক মুদ্রার মজুদ, মুদ্রার বিনিময় হার, পণ্যমূল্য- সবই প্রভাবিত হবে। আরটিভি অনলাইন

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর