,

বকেয়া বেতন ভাতার দাবিতে ডেমরায় আজও সড়ক অবরোধ

news-image

নিজস্ব প্রতিবেদক : বকেয়া বেতন ভাতার দাবিতে এই রমজান মাসে তৃতীয় দিনের মতো ডেমরার সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে পাটকল শ্রমিকরা। শনিবার ভোর ৬টা থেকে রাজধানীর ডেমরা স্টাফ কোয়ার্টার থেকে চৌরাস্তা এলাকায় বিক্ষুব্ধ শ্রমিকরা অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেয়। এ সময় তারা সড়কে গাড়ির টায়ার ও গাছের ডাল ফেলে আগুন দেয়।

ডেমরা থানার ডিউটি অফিসার এসআই রকিবুল হাসান জাগো নিউজকে বলেন, তিন দিন ধরে লতিফ বাওয়ানী জুট মিল ও করিম জুটমিলের শ্রমিকরা ডেমরা স্টাফ কোয়ার্টারে অবস্থান নিয়ে বিক্ষোভ করছে। ভোর থেকেই তারা সড়কে অবস্থান নিয়ে যানচলাচল বন্ধ করে দেয়।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে ডেমরা থানার ইন্সপেক্টর-অপারেশন্সসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা আছেন। তারা শ্রমিকদের সাথে কথা বলে তাদের সরে যাওয়ার অনুরোধ করছেন।

সকাল ১১টা পর্যন্ত সড়ক অবরোধ চলছিল।

এর আগে মঙ্গলবার ও বুধবার একই দাবিতে ডেমরা চৌরাস্তা এবং স্টাফ কোয়ার্টার এলাকা অবরোধ করে শ্রমিকরা। মঙ্গলবার তারা বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর ও দোকানপাটে হামলা চালালে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারসেল ছোড়ে পুলিশ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর