,

ইসলামি শিক্ষা অনুসরণ করলে মুসলিম বিশ্ব সংঘাতমুক্ত থাকবে: মাহাথির

news-image

ডেস্ক রিপোর্ট।। ইসলামের প্রকৃত শিক্ষা অনুসরণ করলে মুসলিম বিশ্ব সংঘাতমুক্ত থাকতে পারবে বলে মন্তব্য করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ড. মাহাথির মোহাম্মদ। তিনি অনুশোচনা ব্যক্ত করে বলেন, ইসলামি শিক্ষা পালন না করায় বোমা বর্ষণ, যুদ্ধ, ক্ষুধা এমন অনেক ঘটনার শিকার মুসলিম জাতিগুলো হচ্ছে

তিনি বলেন, ‘এমনকি আমরা দেখছি মুসলমানরা একে অপরকে হত্যা করছে, যা ইসলামে নিষিদ্ধ।’ ‘এটা ঘটেছে কারণ তারা নিজেদের লোভ সামাল দিতে পারেনি এবং অনৈসলামিক কাজে জড়িয়ে পড়েছে।’ তিনি শুক্রবার মালয়েশিয়ার ইসলামিক ওয়েলফেয়ার অরগানাইজেশনের এক অনুষ্ঠানে এসব বলেন।

মাহাথির মোহাম্মদ বলেন, মালয়েশিয়ানদের উচিত শান্তিকে উৎসাহ দেওয়া এবং সংরক্ষণ করা যা তারা তাদের প্রাত্যহিক জীবনে যাপন করে আসছে। তিনি বলেন, মুসলমনরা এখানে রোজা রাখা বা পবিত্র ঈদুল ফিতর পালনে কোনো হুমকির মধ্যে নেই। আমাদের কৃতজ্ঞ থাকা উচিত যে এখানে কোনো বাধা ছাড়াই আমরা দৈনন্দিন কাজ করে যেতে পারছি।

মাহাথির মোহাম্মদ শুধু রোজার মাসে নয় এর পরের জীবনেও সংযম পালনের আহ্বান জানান তার দেশের জনগণের প্রতি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর