,

সাদিয়াকে স্কুলে যেতে হয়েছে চার কিলোমিটার হেঁটে

news-image

নিউজ ডেস্ক।। শতকষ্টের মাঝেও পড়াশোনা করে রসুলপুর আবদাল হোসেন বসুনিয়া উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাদিয়া ফারহানা এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ ৫ পেয়েছে। বাড়ি থেকে চার কিলোমিটার দূরের স্কুলে হেঁটে চলাচল করে আর কূপির আলোয় পড়ে সাফল্য এনেছে দরিদ্র ঘরের মেয়ে সাদিয়া। পঞ্চম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি ও অষ্টম শ্রেণিতে সাধারণ গ্রেডে বৃত্তিও পায় সে।

সাদিয়া লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বাউরা ইউনিয়নের হোসনাবাদ গ্রামের শহিদুল ইসলাম ও রহিমা বেগমের মেয়ে। চার ভাই-বোনের মধ্যে সাদিয়া দ্বিতীয়। দিনমজুর বাবার টাকায় চলে সংসার। অষ্টম শ্রেণি থেকে টিউশনি করে লেখাপড়া চালাতে হয়েছে সাদিয়াকে।

বড় হয়ে ডাক্তার হওয়ার স্বপ্ন তার। কিন্তু বাধা অর্থাভাব। সাদিয়া বলে, ‘আমার কষ্ট বিফলে যায়নি। টিউশনির টাকায় কষ্ট করে পড়াশোনা করে এই সাফল্য আনতে পেরেছি। ডাক্তার হতে চাই। তাই সমাজের বিত্তবানদের সহযোগিতা কামনা করছি।’

বাবা শহিদুল ইসলাম ও মা রহিমা বেগম বলেন, ‘আমার মেয়ে এ প্লাস পাইছে কিন্তু টাকার অভাবে মেয়েকে কলেজে ভর্তি করাব কিভাবে? কেউ যদি আমার মেয়েকে সাহায্য করেন, তাহলে হয়তো মেয়েকে পড়াতে পারব।’

ইউনিয়ন পরিষদ সদস্য মো. নুর ইসলাম ভুট্টু বলেন, সাদিয়া দরিদ্রতাকে জয় করে ছোটবেলা থেকে ভালো ফলাফল করে আসছে। আর্থিকভাবে তাকে সহযোগিতা করা হলে সে অনেক দূর যেতে পারবে। রসুলপুর আবদাল হোসেন বসুনিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. দুলাল হোসেন জানান, সাদিয়া মেধাবী ছাত্রী। তার পরিবার খুবই গরিব। দানশীল ব্যক্তিরা তার শিক্ষাবৃত্তির ব্যবস্থা করলে সাদিয়ার স্বপ্ন পূরণ হবে। উৎস: কালের কণ্ঠ।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর