,

বোনকে খুন প্রেমিকের জন্য

news-image

নিউজ ডেস্ক।। সিংড়ায় প্রেমিকের সঙ্গে পালিয়ে যাবার টাকার অভাবে নিজের মামাতো বোন জুঁইকে হত্যা করেছে প্রেমিকা সুরজিনা খাতুন (১৯)। বাড়ির অদূরে একটি বিল হতে বৃহস্পতিবার সন্ধ্যায় লাশ উদ্ধার করা হয়। জুঁইকে পানিতে চুবিয়ে হত্যা করা হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে। এ সময় তার কানে থাকা দু’আনি স্বর্ণ এবং নাকফুল নেয় খুনি সুরজিনা। তবে কথিত প্রেমিকের পরিচয় জানা যায়নি। নিহত জুঁই উপজেলার ছাতারদীঘি ইউনিয়নের রামনগর গ্রামের হারেজ আলীর কন্যা। সে পাচুপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ছিল। এদিকে বৃহস্পতিবার বিকালে পালিয়ে যাবার পথে সিংড়া বাসস্ট্যানড থেকে সুরজিনাকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়।

শুক্রবার দুপুরে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকাল ৮টার দিকে রামনগর গ্রামে প্রতিবেশী এবং সম্পর্কে মামাত বোন জুঁইকে ভুলিয়ে বাকাই বিলে গোবর কুড়াতে নিয়ে যায় সুরজিনা। দুপুরে জুঁই এর বাবা হারেজ তার স্ত্রীকে জুঁই কোথায় বললে সে জানায় সুরজিনার সঙ্গে বের হয়ে গেছে। জুঁই এর মা সুরজিনার বাড়িতে খোঁজ নিয়ে জানতে পারেন তারা কেউ বাড়িতে ফিরেনি। পরে তারা বিভিন্ন স্থানে খোঁজ করতে থাকেন। এ সময় খবর পান সুরজিনা ভ্যানে করে একা চলে যেতে দেখেছে স্থানীয়রা।

পরে নিহতের বাবাসহ প্রতিবেশীরা বিলে খোঁজ করতে গিয়ে মেয়ের গামছা দেখতে পান। সেখানেই তার লাশ খুঁজে পান স্বজনরা। এদিকে ঘটনা জানাজানি হলে সিংড়া বাসস্ট্যান্ড এলাকা হতে আটক করা হয়েছে। মামলার তদন্তকারী অফিসার এসআই পলাশ জানান, লাশ উদ্ধার করে নাটোর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে হত্যার কথা স্বীকার করেছে সুরজিনা।
এতে প্রেমিকের সঙ্গে পালিয়ে যাবার অর্থের কারণে হত্যার কথা স্বীকার করেছে। তবে কোর্টে জবানবন্দি রেকর্ড করা হবে। সিংড়া থানার ওসি মনিরুল ইসলাম ও ঘটনার সত্যতা স্বীকার জানান, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর