মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মেরুদণ্ডহীন প্রাণী সোজা করেছে তাদের মেরুদণ্ড

news-image

নিউজ ডেস্ক।। নওগাঁর রাণীনগর উপজেলা কাশিমপুর ইউনিয়নের একটি আদর্শ গ্রাম কুজাইল। বর্তমানে এই গ্রাম ‘কম্পোস্ট সারের গ্রাম’ নামে পরিচিত। মেরুদণ্ডহীন প্রাণী কেঁচো আজ এই গ্রামের মহিলাদের মেরুদণ্ড সোজা করতে সহযোগিতা করছে। ঘর গৃহস্থালির পাশাপাশি কম্পোস্ট সার উৎপাদন করে আজ স্বাবলম্বী কুজাইল গ্রামের মহিলা সিআইজি (সবজি) সমবায় সমিতির মহিলারা।

এখন স্বামীর পাশাপাশি সংসারে আর্থিকভাবে সহযোগিতা করছেন এই সমিতির মহিলারা। প্রতি মাসে কারখানা থেকে প্রায় দুই হাজার কেজি উন্নত মানের কেঁচো কম্পোস্ট সার উৎপাদন হচ্ছে। এখান থেকে খরচ বাদে মাসে আয় হচ্ছে প্রায় ১৫ হাজার টাকা। আর এই সার চলে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায়। কমছে ফসলের ক্ষেতে রাসায়নিক সার ব্যবহার।

সমিতির দলনেত্রী সানজিদা আক্তার বলেন, গ্রামের কয়েকজন মহিলা নিয়ে দলীয়ভাবে পরিত্যক্ত জমিতে সবজি চাষ করতাম। সবজি ক্ষেত থেকে বিষমুক্ত সবজি উৎপাদন করার উপায় জানতে কৃষি অফিসের সঙ্গে যোগাযোগ করি। তখন কৃষি অফিস ভার্মি কম্পোস্ট উৎপাদন এবং মাটির উত্তম স্বাস্থ্য ব্যবস্থাপনা নামের এক প্রযুক্তির আওতায় কেঁচো লালন-পালন, গোবর সংগ্রহ, হাউজ বা চাড়িতে দেওয়া, কম্পোস্ট সার তৈরির পর সেগুলো সংগ্রহ, প্যাকেজিং এবং বাজারজাতকরণ করাসহ নানা বিষয়ে আমাদের প্রশিক্ষণ দেয়। বর্তমানে আমাদের কারখানায় ১০টি বড় হাউজ রয়েছে।

এছাড়া শতাধিক মাটির চাড়িতে এই কম্পোস্ট সার উৎপাদন করছি। আমাদের দেখে গ্রামের অধিকাংশ মহিলারা এই কম্পোস্ট সার উৎপাদন করছে। বর্তমানে আমাদের এই গ্রাম ‘কম্পোস্ট সারের গ্রাম’ নামে পরিচিত। উৎপাদিত সারে নিজেদের ঘরের প্রয়োজন মিটিয়ে বিষমুক্ত সবজি বাজারে বিক্রি করছি। আমরা প্রতি মাসে দুই হাজার কেজি কম্পোস্ট সার উৎপাদন করছি। প্রতি কেজি সার ১৫ টাকা দরে বিক্রি করছি। এছাড়া আমরা ৫ কেজি কিংবা ১০ কেজির প্যাকেট তৈরি করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ক্রেতাদের কাছে সরবরাহ করে থাকি।

উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ শহীদুল ইসলাম বলেন, কৃষি অফিস মহিলাদের এই ধরনের উদ্যোগে যাবতীয় উপকরণ, প্রশিক্ষণ ও কেঁচো দিয়ে পরিবেশ বান্ধব কম্পোস্ট সার উৎপাদনে সার্বিক সহযোগিতা করে আসছে। ওই গ্রামের অনেকেই এই সার উৎপাদন করতে উদ্বুদ্ধ হচ্ছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের পক্ষ থেকে একটি প্রদর্শনী প্লট, ১০ কেজি কেঁচো এবং পাকা ১০টি চেম্বার তৈরি করে দেওয়া হয়েছে। এই গ্রামের মতো যদি পুরো উপজেলার কৃষকরা এই ভার্মি কম্পোস্ট উৎপাদন ও ব্যবহার করেন তাহলে দেশ নিরাপদ খাদ্য উৎপাদনে আরও এগিয়ে যাবে। উৎস:ইত্তেফাক।

এ জাতীয় আরও খবর

তাকওয়া মসজিদে হবে তোফায়েল আহমেদের প্রথম জানাজা

অনিয়মের অভিযোগে ডিএসসিসির নির্বাহী প্রকৌশলী বরখাস্ত

চামড়ার বাজারে আবারও ধস, দাম অর্ধেকে নেমে এসেছে

গরমের দাপট আরও বৃদ্ধির আভাস

ঈদ ব্যবস্থাপনায় সরকারের উদ্যোগে জবাবদিহিতা ও সমন্বয়ের দাবি মাহদী আমিনের

“মটকা গরম করবেন না, সামলাইতে পারবেন না”—জামায়াত এমপির মন্তব্য

৭৮ দিনে হাম ও উপসর্গে ৫৮৮ শিশুর মৃত্যু

জেনেভা ক্যাম্পে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

এইচএসসি পরীক্ষা নিয়ে বোর্ডের জরুরি নির্দেশ

তোফায়েল আহমেদ: সংগ্রাম ও নেতৃত্বের দীর্ঘ পথচলা

মে তে এলো দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

আইন মেনেই ইসলামী ব্যাংক নিয়ে সিদ্ধান্ত: বাংলাদেশ ব্যাংক