,

ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে মাদকসহ আটক ৩

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) পৃথক অভিযানে ভারতীয় ফেন্সিডিল ও কফসিরাপ সহ ৩ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার সকালে উপজেলার বড় কুড়িপাইকা ও হীরাপুর থেকে তাদের আটক করা হয়। আটকরা হলেন, বড়কুড়িপাইকার মৃত আবু তাহেরের ছেলে ইব্রাহীম খলিল (২৮), তার স্ত্রী মোছাঃ শারমিন বেগম (২৭) ও হীরাপুর গ্রামের রোকন উদ্দিনের ছেলে মোঃ ইকবাল (২৮)। শুক্রবার দুপুরে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার সকালে ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের ও সিনিয়র এডি চন্দন দেবনাথের নেতৃত্বে আখাউড়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে বড় কুড়িপাইকার ইব্রাহীমের বাড়িতে তল্লাশি করে ৮০ বোতল কফসিরাপ ও ২১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক বিক্রির সাথে জড়িত থাকার অভিযোগে ইব্রাহীম খলিল ও তার স্ত্রী মোছাঃ শারমিন বেগমকে আটক করা হয়। অপর এক অভিযানে উত্তর হীরাপুর থেকে মো. ইকবাল নামে একজনকে ২৫ বোতল কফসিরাপ ও ৭ বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়। তাদের আটকের ঘটনায় আখাউড়া থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর