,

লক্ষ্মীপুরে ব্যবসায়ীর স্ত্রী নিরুদ্দেশ, এলাকায় চাঞ্চ্যলের সৃষ্টি

news-image

নিউজ ডেস্ক।। লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার লামচর গ্রামের হাজীবাড়ি থেকে ব্যবসায়ী ইসমাইল হোসেনের স্ত্রী জান্নাতুল ফেরদাউস মিনা বুধবার গভীর রাতে টাকা, স্বর্ণালংকার নিয়ে নিরুদ্দেশ হয়েছে। এ ব্যাপারে ব্যবসায়ী স্বামী ইসমাইল হোসেন বৃহস্পতিবার দুপুরে স্থানীয় মেম্বারকে আসামি করে থানায় এজাহার করেছে। সূত্র জানায়, উপজেলার লামচর গ্রামের হাজীবাড়ির মুক্তিযোদ্ধা আবু নাসেরের পুত্র ইসমাইল হোসেন ব্যবসায়ীর কাজে ঢাকা যাওয়ার সুযোগে স্ত্রী জান্নাতুল ফেরদাউস মিনা বুধবার রাত ১২টার দিকে স্বামীর ৩ লাখ ৪০ হাজার টাকা, ২ ভরি স্বর্ণালংকার নিয়ে নিরুদ্দেশ হয়ে যায়।

স্বামী ইসমাইল হোসেন বলেন, পারিবারিক কলহের সুযোগে স্থানীয় ইউপি মেম্বার মো. আলম আমার স্ত্রীর সঙ্গে সম্পর্ক তৈরি করে। বুধবার রাত ১২টার দিকে আলম মেম্বার বসতঘর থেকে মিনাকে বাহির করে নিয়ে গ্রামের চৌধুরী বাড়ির পলাসী বেগমের বাসাতে রাখে এবং ভোর বেলায় অন্যত্র নিয়ে যায়। এ ব্যাপারে জানতে চাইলে আলম মেম্বার বলেন, ইসমাইল হোসেন প্রতিনিয়ত স্ত্রীকে মারধর করতো। এতে অতিষ্ঠ হয়ে রাতের বেলা বসতঘর থেকে চলে যায়। আমার সঙ্গে যাওয়ার অভিযোগটি সম্পূর্ণ মিথ্যা। থানার এস.আই কাউছার হোসেন বলেন, স্বামী ইসমাইল হোসেনের দায়ের করা এজাহারটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।  উৎস: মানবজমিন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর