,

ভোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় আহত ৩০, নিখোঁজ ১

news-image

ভোলায় যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় ৩০ জন যাত্রী আহত হয়েছেন। এ ঘটনায় মো. সোহাগ নামে এক যাত্রী নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে। শুক্রবার রাত ৮টার দিকে ভোলা বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন লঞ্চঘাটে যাত্রীবাহী কর্ণফুলি-১৩ লঞ্চটি ভেরার সময় যাত্রীদের ওপর উঠিয়ে দেওয়ায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চরফ্যাশন-ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চটি উপজেলার বেতুয়া ঘাট থেকে বিকেলে ছেড়ে এসে রাত ৮টার দিকে দ্রুত চালিয়ে বোরহানউদ্দিন উপজেলার হাকিম উদ্দিন ঘাটে ভেরার সময় লঞ্চের জন্য অপেক্ষমাণ ঢাকাগামী যাত্রীদের ওপর উঠিয়ে দেয়। এতে ঘাটে থাকা প্রায় ২৫/৩০ জন যাত্রী আহত হয়েছেন এবং সোহাগ নামে একজন নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা আহত যাত্রীদের উদ্ধার করে বোরহানউদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।

বোরহানউদ্দিন থানা পুলিশের ওসি মো. এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, যাত্রীবাহী কর্ণফুলি-১৩ লঞ্চটি ঘাট ভেরার সময় যাত্রীদের ওপর চাপিয়ে দেয়। পরিস্থিতি দেখে লঞ্চটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে গেছে। এতে ২৫/৩০ জন আহত হয়েছেন।

তিনি আরও বলেন, নিখোঁজ সোহাগসহ তার কয়েকজন বন্ধু বোরহানউদ্দিনে দীর্ঘদিন রাস্তার কাজ করছিলেন। শুক্রবার কাজ শেষে ঢাকার উদ্দেশে হাকিম উদ্দিন ঘাটে পৌঁছলে দুর্ঘটনায় তিনি নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তির সন্ধানে ফায়ার সার্ভিস ও পুলিশ নদীতে নেমেছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর