,

অক্ষয়ের নায়িকা হলেন মানুষী

news-image

বিনোদন ডেস্ক : গত বছর থেকে গুঞ্জন, বলিউডে আসছেন ২০১৭ সালে বিশ্ব সুন্দরীর খেতাব জেতা ভারতীয় তরুণী মানুষী ছিল্লার। সেই গুঞ্জন সত্যি হতে চলেছে চলতি বছরে। বলিউড সূত্রে খবর, খিলাড়ি অক্ষয় কুমারের নায়িকা হয়ে রুপালি পর্দায় অভিষেক করবেন মানুষী। পৃথ্বিরাজ চৌহানের বায়োপিকে দেখা যাবে তাকে। যদিও ছবির নাম এখনও প্রকাশ হয়নি।

অক্ষয় ও মানুষীকে প্রধান চরিত্র করে ছবিটি নির্মিত হবে যশ রাজ ফিল্মসের ব্যানারে। পরিচালনার দায়িত্বে আছেন চন্দ্রপ্রকাশ দ্বিবেদী। এ বছরের শেষেই ছবির শুটিং শুরু হবে। ইতোমধ্যেই অক্ষয় কুমার ও মানুষীর সঙ্গে প্রাথমিক কথাবার্তা বলেছেন ছবির নির্মাতারা। উভয়ের পক্ষ থেকে নাকি সবুজ সংকেতও পাওয়া গেছে।

বলিউডের একটি বিশেষ সূত্রের দাবি, বিশ্ব সুন্দরীর খেতাব জিতে জাতীয় আকর্ষণ হয়ে ওঠার পর মানুষী অনেক ক্ষেত্রেই নিজেকে প্রমাণ করেছেন। শুধু সৌন্দর্যই নয়, তিনি একজন পারফরমারও। যশ রাজ ফিল্মস-এর কর্ণধার প্রযোজক আদিত্য চোপড়াও মনে করেন, মানুষীর পর্দার উপস্থাপনা খুবই নজরকাড়া।

খবর বলছে, বলিউডে পা রাখার জন্য প্রচুর পরিমাণে অভিনয় ও নাচের ওয়ার্কশপ করছেন সাবেক বিশ্ব সুন্দরী মানুষী ছিল্লার। ঐতিহাসিক ছবিতে কাজ করার জন্য সেই সময়ের নানা বইপত্রও পড়ছেন। আগামী বছর যশ রাজের সবচেয়ে বড় ছবির তালিকায় রয়েছে অক্ষয় ও মানুষীর এই ছবি।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর